পূজার রেসিপি: ঝটপট ছাতুর লাড্ডু

লাইফস্টাইল ডেস্ক
০৬ অক্টোবর ২০১৯, ১৫:০০আপডেট : ০৬ অক্টোবর ২০১৯, ১৬:০২

পূজা চলছে আর বাড়িতে লাড্ডু হবে না এ হতেই পারে না। প্রতিটি সনাতন বাড়িতে পূজা উপলক্ষে নিজস্ব স্বাদ অনুযায়ী লাড্ডু বানানো হয়। নারকেলের নাড়ু তো আছেই, তার সঙ্গে চিড়ে, মুড়ির মোয়া, ছাতুর লাড্ডুও হয়। জেনে নিন ছাতুর লাড্ডু বানানোর সহজ পদ্ধতি। পূজার রেসিপি:  ঝটপট ছাতুর লাড্ডু

উপকরণ

ছাতু- চার কাপ

ঘি- ১ কাপ

চিনি- ২ কাপ

কাজু বাদাম কুচি – আধা কাপ

এলাচ গুঁড়ো- আধা চামচ

প্রণালি

প্রথমে চাল বা গম ভেজে নিয়ে গুঁড়ো করে ছাতু তৈরি করে নিন। কড়াইয়ে ঘি গরম করে নিন, তাতে আগে থেকে চেলে রাখা ছাতু সবটুকু ঢেলে দিন। ক্রমাগত নাড়তে থাকুন, নতুবা তলায় ধরে যাবে খুব তাড়াতাড়ি। ১০-১২ মিনিট অল্প আঁচে হালকা ভাবে ভেজে নিন। ছাতু ভাজার সুঘ্রাণ বের হলে তাতে মিহি করে কাটা বাদাম আর এলাচ গুঁড়ো দিয়ে ভালো ভাবে মিশিয়ে নিন। এবার চিনি ছড়িয়ে দিন। চিনি গলে আঠালো হয়ে এলে ভালো করে নেড়ে ছাতুর সঙ্গে মিশিয়ে নিন। একটু ঠাণ্ডা হলে হাতে অল্প একটু তেল মেখে ছোট ছোট বল বানিয়ে একে লাড্ডুর আকার দিন। সম্পূর্ণ ঠাণ্ডা হতে দিন। চাইলে ২ ঘণ্টা রেফ্রিজারেটরে রেখে দিতে পারেন। ব্যাস! তৈরি হয়ে গেলো মজাদার সুস্বাদু ছাতুর লাড্ডু।

/এফএএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম