ত্বকের কালচে দাগ দূর হবে ঘরোয়া প্যাকে

লাইফস্টাইল ডেস্ক
১১ অক্টোবর ২০১৯, ১৫:২৭আপডেট : ১১ অক্টোবর ২০১৯, ১৫:৩০
image

ব্রণের দাগ কিংবা ত্বকের কালচে দাগ দূর করতে প্রাকৃতিক উপাদানের তৈরি ফেসপ্যাক ব্যবহার করতে পারেন নিয়মিত। দাগ দূর করার পাশাপাশি ত্বক উজ্জ্বল ও কোমল করতেও এসব ফেসপ্যাকের জুড়ি নেই।

ত্বকের কালচে দাগ দূর হবে ঘরোয়া প্যাকে

  • ২ টেবিল চামচ চালের আটা ও একই পরিমাণ ময়দা মিশিয়ে নিন। পরিমাণ মতো কাঁচা দুধ মিশিয়ে পেস্ট তৈরি করুন। ত্বক তেলতেলে হলে আধা চা চামচ মধু মেশাবেন। মিশ্রণটি ত্বকে ম্যাসাজ করুন। একটি টিস্যু দুধে ভিজিয়ে ত্বকের উপর দিয়ে দিন। ৩ মিনিট অপেক্ষা করে ধুয়ে ফেলুন। প্রতিদিন ব্যবহার করলে ত্বক হবে দাগহীন ও উজ্জ্বল।
  • ২ টেবিল চামচ চন্দনের গুঁড়ার সঙ্গে আধা টেবিল চামচ হলুদ গুঁড়া ও কয়েক ফোঁটা গোলাপজল মেশান। প্রয়োজন মতো কাঁচা দুধ মিশিয়ে পেস্ট বানিয়ে নিন। ফেসওয়াশ দিয়ে ত্বক ধুয়ে পরিষ্কার করে নিন। ফেসপ্যাকটি পরিষ্কার ত্বকে কিছুক্ষণ লাগিয়ে রেখে কুসুম গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন। প্রতিদিন ব্যবহারে ত্বকে আসবে পেলবতা।
  • ২ টেবিল চামচ কফির সঙ্গে আধা টেবল চামচ লেবুর রস ও প্রয়োজন মতো মধু মিশিয়ে পেস্ট তৈরি করুন। মিশ্রণটি কিছুক্ষণ ত্বকে ম্যাসাজ করে অপেক্ষা করুন। ২০ মিনিট পর ধুয়ে ফেলুন।
  • বেসনের সঙ্গে টক দই মিশিয়ে ত্বকে লাগান। শুকিয়ে গেলে কুসুম গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন।
  • সমপরিমাণ মধু ও নারকেল তেল মিশিয়ে ত্বকে ম্যাসাজ করুন। আধা ঘণ্টা পর ধুয়ে ফেলুন।

তথ্য: গ্লো পিঙ্ক  

/এনএ/
সম্পর্কিত
বিশেষজ্ঞ পরামর্শহেয়ার ডাইয়ে সৌন্দর্য বাড়লেও ত্বকে হতে পারে যেসব ক্ষতি
বিশেষজ্ঞ পরামর্শ: এক মাসের ক্লান্তি দূর করতে কী করবেন?
ত্বকের যত্ন নিন: বয়সের তুলনায় বুড়িয়ে যাচ্ছেন?
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম