রেসিপি: চিকেন বটি রোল

লাইফস্টাইল ডেস্ক
১৪ অক্টোবর ২০১৯, ১৪:০০আপডেট : ১৪ অক্টোবর ২০১৯, ১৪:৫৯
image

বিকেলের নাস্তায় ঝটপট বানিয়ে ফেলতে পারেন এই স্ন্যাকসটি। মচমচে ও সুস্বাদু চিকেন বটি রোল কীভাবে বানাবেন জেনে নিন।

রেসিপি: চিকেন বটি রোল
মাংস ম্যারিনেটের উপকরণ
মুরগির মাংস- ২ কাপ (হাড় ছাড়া)
আদা বাটা- আধা চা চামচ
রসুন বাটা- আধা চা চামচ
মরিচ গুঁড়া- স্বাদ মতো
টক দই- ৩ টেবিল চামচ
গরম মসলার গুঁড়া- আধা চা চামচ
জয়ত্রীর গুঁড়া- ১ চিমটি
লবণ- স্বাদ মতো
অন্যান্য উপকরণ
তেল- প্রয়োজন মতো
ময়দা- ১ কাপ
আস্ত জিরা- ২ চিমটি
প্রস্তুত প্রণালি
মাংস ধুয়ে পানি ঝরিয়ে নিন। মাংস একটু বড় করে টুকরা করে কাটবেন। ম্যারিনেটের সব উপকরণ দিয়ে মেখে ঢেকে রাখুন মাংস। আধা ঘণ্টা পর প্যানে ৩ টেবিল চামচ তেল গরম করে নিন। মাংসের মিশ্রণ দিয়ে নেড়ে নিন। ভাজা ভাজা হয়ে আসলে নামিয়ে ঠাণ্ডা করে নিন। 
ডো তৈরির জন্য ময়দা নিন বাটিতে। আস্ত জিরা ও স্বাদ মতো লবণ মিশিয়ে নিন ময়দার সঙ্গে। অল্প অল্প করে পানি দিয়ে ডো বানান। ডো খানিকটা শক্ত হবে। ডো বানানো হলে ঢেকে রাখুন ১৫ মিনিটের জন্য। ডো থেকে রুটি বানিয়ে নিন। রুটি চারপাশ থেকে ছুরি দিয়ে কেটে স্কয়ার আকৃতি করুন। এবার সমান ভাগে মাঝ থেকে কেটে নিন রুটি। প্রতি ভাগে এক টুকরো মাংস দিয়ে জড়িয়ে নিন রোলের মতো। শেষ অংশ সামান্য পানি দিয়ে আটকে নিন। প্যানে তেল গরম করে ভেজে তুলুন মচমচে চিকেন বটি রোল। পরিবেশন করুন টমেটো সস দিয়ে।   

রেসিপি ও ছবি: কুকিং স্টুডিও বাই উম্মি 

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম