খাবার সংরক্ষণের টুকিটাকি

আনিকা আলম
৩১ অক্টোবর ২০১৯, ১৫:২২আপডেট : ৩১ অক্টোবর ২০১৯, ১৫:৪৬
image

কিছু খাবার ফ্রিজে যেমন ভালো থাকে, তেমনি অনেক খাবার ভালো থাকে ফ্রিজে না রাখলেই। জেনে নিন খাবার সংরক্ষণের টুকিটাকি কিছু বিষয়।

খাবার সংরক্ষণের টুকিটাকি

  • ব্রেড ফ্রিজে রেখে দিন মুখবন্ধ বাটিতে। সামান্য লবণ রাখবেন এক কোণায়। এতে চুপসে যাবে না ব্রেড।
  • চকলেট ফ্রিজে রাখার প্রয়োজন নেই। শুকনো ও ঠাণ্ডা স্থানে এটি সংরক্ষণ করুন।
  • মধুও ফ্রিজের বাইরে ভালো থাকে। তবে চুলার আশেপাশে বা গরম স্থানে রাখবেন না।
  • সরাসরি রোদ পড়ে এমন কোথাও অলিভ অয়েল রাখবেন না। ফ্রিজেও রাখার প্রয়োজন নেই।
  • পেঁয়াজ ও রসুন অনেকদিন পর্যন্ত সংরক্ষণ করতে চাইলে নেটের ব্যাগে ঝুলিয়ে রাখুন।
  • কমলা বা এই ধরনের ফল ফ্রিজে রাখবেন না। এগুলো বাইরেই অনেকদিন পর্যন্ত তাজা থাকে।
  • শসা ফ্রিজে রাখতে পারেন, তবে অল্প কিছুদিনের জন্য। দীর্ঘদিনের জন্য সংরক্ষণ করতে চাইলে ফ্রিজের বাইরে রাখুন।
  • বেগুন সংরক্ষণ করুন রুম টেম্পারেচারে।
  • টমেটো ফ্রিজে রাখলে স্বাদ নষ্ট হয়ে যায়। খোলামেলা ঝুড়িতে রুম টেম্পারেচারে সংরক্ষণ করুন টমেটো।
  • ময়দা ফ্রিজেই ভালো থাকে বেশিদিন। একটি মুখবন্ধ বক্সে ৫০ থেকে ৬৫ ডিগ্রি ফারেনহাইটে ফ্রিজে রেখে দিন ময়দা।
  • বাদাম ফ্রিজে রেখে খেতে পারবেন ৯ মাস পর্যন্ত।      

তথ্য: টাইমস অব ইন্ডিয়া 

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম