রেসিপি: ঝটপট থাই স্যুপ

লাইফস্টাইল ডেস্ক
০২ নভেম্বর ২০১৯, ১৩:৪০ আপডেট : ০২ নভেম্বর ২০১৯, ১৪:৫৫
image

রেস্টুরেন্টের মতো মজাদার স্বাদের থাই স্যুপ বানিয়ে ফেলতে পারেন ঘরেই। বিকেলের নাস্তায় গরম গরম স্যুপ খেতে যেমন সুস্বাদু, তেমনি পুষ্টিগুণেও অনন্য। জেনে নিন রেসিপি।

রেসিপি: ঝটপট থাই স্যুপ
উপকরণ
মুরগির মাংস- ১ কাপ (হাড় ছাড়া)  
লেমন গ্রাস- ১ স্টিক
আদা- ২ ইঞ্চি
পেঁয়াজের কিউব- ৬টি
পেঁয়াজ পাতার শক্ত অংশ- সামান্য
মাশরুম- আধা কাপ
কর্ন ফ্লাওয়ার- ২ টেবিল চামচ
সয়াবিন তেল- আধা টেবিল চামচ  
আদা বাটা- ১/৪ চা চামচ
রসুন বাটা- ১/৪ চা চামচ
টমেটো সস- ৩ টেবিল চামচ
মরিচের গুঁড়া- আধা চা চামচ
লবণ- স্বাদ মতো
চিকেন স্টকের কিউব- ১টি
কাঁচামরিচ- কয়েকটি
ভিনেগার- ১ টেবিল চামচ
সয়াসস- আধা টেবিল চামচ
চিনি- ১ টেবিল চামচ
নারকেলের দুধ- দেড় কাপ  
জর্দার রঙ- ১ চিমটি (ঐচ্ছিক)
প্রস্তুত প্রণালি
লেমন গ্রাসের স্টিক ছুরির পেছনের অংশ দিয়ে থেঁতো করে বড় টুকরা করে কেটে নিন। কর্ন ফ্লাওয়ারের সঙ্গে কয়েক চা চামচ পানি মিশিয়ে মসৃণ করে নিন।
প্যানে তেল গরম করে আদা বাটা, রসুন বাটা ও ১ টেবিল চামচ টমেটো সস দিয়ে দুই মিনিট নাড়ুন। পাতলা করে কেটে রাখা মুরগির মাংস, লবণ ও মরিচের গুঁড়া দিয়ে নাড়তে থাকুন। মাংস সেদ্ধ হলে নামিয়ে আরেকটি প্যান দিন চুলায়। প্যানে দুই কাপ পানি দিন। চিকেন স্টকের কিউব দিয়ে দিন পানিতে। এই কিউব যেকোনও সুপার শপে কিনতে পাবেন। আদা বড় করে স্লাইস করে দিন। পেঁয়াজ কিউব, পেঁয়াজের পাতা কুচি, মাশরুম ও লেমন গ্রাস দিয়ে নাড়তে থাকুন। বলক আসা পর্যন্ত অপেক্ষা করুন। বলক চলে আসলে রান্না করে রাখা মাংস ও কাঁচামরিচ দিয়ে দিন। ২ টেবিল চামচ টমেটো সস দিন। ভিনেগার, সয়াসস, নারকেলের দুধ ও চিনি দিয়ে দিন। ফুটে উঠলে কর্ন ফ্লাওয়ারের মিশ্রণ দিয়ে দিন। ৫ মিনিট জ্বাল করে নামিয়ে নিন। পরিবেশন করুন গরম গরম।

রেসিপি ও ছবি: কুকিং স্টুডিও বাই উম্মি 

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
৩ হাজার আটক বিক্ষোভকারীর সবাই মুক্তি পেলেও দীপকে ও ধ্রুব রাঠিসহ ৪ জন কারাবন্দি
৩ হাজার আটক বিক্ষোভকারীর সবাই মুক্তি পেলেও দীপকে ও ধ্রুব রাঠিসহ ৪ জন কারাবন্দি
কারিগরি প্রশিক্ষণ থেকে সিসিলিতে চাকরির অফার পেলেন আনসার-ভিডিপির প্রশিক্ষণার্থী
কারিগরি প্রশিক্ষণ থেকে সিসিলিতে চাকরির অফার পেলেন আনসার-ভিডিপির প্রশিক্ষণার্থী
ম্যাকবুক উপহার দি‌য়ে জার্মান পর্যট‌কের দুঃখ ঘোচা‌লেন একজন
ম্যাকবুক উপহার দি‌য়ে জার্মান পর্যট‌কের দুঃখ ঘোচা‌লেন একজন
প্রবৃদ্ধির খাতায় যাঁরা নেই
প্রবৃদ্ধির খাতায় যাঁরা নেই
সর্বাধিক পঠিত
নোবেলজয়ী অ্যান কারসনের পাঁচটি কবিতা
নোবেলজয়ী অ্যান কারসনের পাঁচটি কবিতা
১০ হাজার কোটি টাকার ‘৩০০ ফিটের’ এ কী হাল
১০ হাজার কোটি টাকার ‘৩০০ ফিটের’ এ কী হাল
নিষেধাজ্ঞা অমান্য করায় দুই আড়তদারকে জরিমানা, জব্দ ইলিশ-কারেন্ট জাল
নিষেধাজ্ঞা অমান্য করায় দুই আড়তদারকে জরিমানা, জব্দ ইলিশ-কারেন্ট জাল
শাবানা আজমি থেকে নাসিরউদ্দিন শাহ, ককরোচ জনতা পার্টির আন্দোলনে আর কারা
শাবানা আজমি থেকে নাসিরউদ্দিন শাহ, ককরোচ জনতা পার্টির আন্দোলনে আর কারা
অটোরিকশা থামিয়ে সুমন বলেছিল ‘এটা অন্য জায়গা’, শত চেষ্টা করেও বাঁচতে পারেনি স্কুলছাত্রী
অটোরিকশা থামিয়ে সুমন বলেছিল ‘এটা অন্য জায়গা’, শত চেষ্টা করেও বাঁচতে পারেনি স্কুলছাত্রী