নিষেধাজ্ঞা অমান্য করায় দুই আড়তদারকে জরিমানা, জব্দ ইলিশ-কারেন্ট জাল

চাঁদপুর প্রতিনিধি
১০ অক্টোবর ২০২৬, ১৪:৪৭ আপডেট : ১০ অক্টোবর ২০২৬, ১৪:৪৭

চাঁদপুর সদর উপজেলার পদ্মা-মেঘনা নদী ও বিভিন্ন মাছঘাটে মা ইলিশ সংরক্ষণ অভিযান চালিয়ে ৩০ কেজি ইলিশ ও ১০ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করা হয়েছে। এ সময় নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ মজুতের দায়ে দুই আড়তদারকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

শনিবার (১০ অক্টোবর) ভোর ৫টা থেকে সকাল ৯টা পর্যন্ত চাঁদপুর সদর উপজেলার পদ্মা-মেঘনা নদী ও মাছঘাট এলাকায় এ অভিযান চালানো হয়।

জরিমানাপ্রাপ্ত দুই আড়তদার হলেন, বড় স্টেশন মাছঘাটের সেলিম ও রফিক। তাদের প্রত্যেককে ৫ হাজার টাকা করে জরিমানা করা হয়।

অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমুল হুদা। এতে সদর উপজেলা মৎস্য বিভাগ, কোস্ট গার্ড ও নৌ-পুলিশের সদস্যরা অংশ নেন।

সিনিয়র মৎস্য কর্মকর্তা মির্জা ওমর ফারুক বলেন, জব্দ করা কারেন্টজাল ও ইলিশের বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। মা ইলিশ সংরক্ষণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

/আরএইচ/
সম্পর্কিত
ইলিশ বিক্রি করায় তিন হোটেলকে ৬০ হাজার টাকা জরিমানা
মা ইলিশ রক্ষায় ২২ দিনের অভিযান শুরু, নৌবাহিনীর নজরদারি
দেশজুড়ে বাজারে অভিযান, ১১ লাখ টাকা জরিমানা
সর্বশেষ খবর
আরিফের ছাত্রত্ব বাতিলের সুপারিশ প্রত্যাহারে আলটিমেটাম আম্মারের
আরিফের ছাত্রত্ব বাতিলের সুপারিশ প্রত্যাহারে আলটিমেটাম আম্মারের
যুব উন্নয়নের প্রশ্নফাঁসের ঘটনায় ছাত্রদলের নিন্দা, দ্রুত নতুন প্রশ্নে পরীক্ষা গ্রহণের দাবি
যুব উন্নয়নের প্রশ্নফাঁসের ঘটনায় ছাত্রদলের নিন্দা, দ্রুত নতুন প্রশ্নে পরীক্ষা গ্রহণের দাবি
ক্যান্সারে আক্রান্ত ইবরার টিপু, কেমন আছেন তিনি
ক্যান্সারে আক্রান্ত ইবরার টিপু, কেমন আছেন তিনি
এবার দিল্লিতে আটক মমতা বন্দ্যোপাধ্যায়
এবার দিল্লিতে আটক মমতা বন্দ্যোপাধ্যায়
সর্বাধিক পঠিত
এ যেন অন্য এক মিরপুর-১০, প্রশংসায় ভাসছে সরকার
এ যেন অন্য এক মিরপুর-১০, প্রশংসায় ভাসছে সরকার
ভিআইপি লাউঞ্জে ‘ডিআইজি’ পরিচয় দেওয়া অতিরিক্ত ডিআইজি বরখাস্ত
ভিআইপি লাউঞ্জে ‘ডিআইজি’ পরিচয় দেওয়া অতিরিক্ত ডিআইজি বরখাস্ত
শাবনূরের অনুরোধে সিডনির রাস্তায় গান গাইলেন রবি চৌধুরী
শাবনূরের অনুরোধে সিডনির রাস্তায় গান গাইলেন রবি চৌধুরী
ইলিশ বিক্রি করায় তিন হোটেলকে ৬০ হাজার টাকা জরিমানা
ইলিশ বিক্রি করায় তিন হোটেলকে ৬০ হাজার টাকা জরিমানা
‘বাসায় যুদ্ধ করে’ জুবাইদা রহমান স্বাস্থ্য খাতের বাজেট দ্বিগুণ করেছেন: চিফ হুইপ
‘বাসায় যুদ্ধ করে’ জুবাইদা রহমান স্বাস্থ্য খাতের বাজেট দ্বিগুণ করেছেন: চিফ হুইপ