রাতে ঘুমানোর আগে ব্যবহার করলে বাড়বে চুল

লাইফস্টাইল ডেস্ক
১৮ নভেম্বর ২০১৯, ১৩:০১আপডেট : ১৮ নভেম্বর ২০১৯, ১৩:৪০
image

সারাদিনের কর্মব্যস্ততার ফাঁকে রূপচর্চার সময় বের করাই দুষ্কর। রাতে ঘুমানোর আগে কিছু সময় অবশ্য রাখতেই পারেন নিজের জন্য। চুলের যত্নে কয়েকটি হেয়ার প্যাক নিয়মিত ব্যবহার করুন রাতে ঘুমানোর আগে। এতে চুল যেমন দ্রুত বাড়বে, তেমনি ঝলমলে ও সুন্দরও হবে চুল।

রাতে ঘুমানোর আগে ব্যবহার করলে বাড়বে চুল
ডিমের কুসুম, অ্যালোভেরা, অলিভ অয়েল
দুটি ডিমের কুসুম ভালো করে ফেটিয়ে নিন। ২ টেবিল চামচ অ্যালোভেরা জেল ও ২ চা চামচ অলিভ অয়েল মিশিয়ে নিন কুসুমের সঙ্গে। মিশ্রণটি ব্রাশের সাহায্যে চুলে লাগান। শাওয়ার ক্যাপ পরে নিন। সারারাত রেখে পরদিন সকালে শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন। কন্ডিশনার ব্যবহার করতে ভুলবেন না। সপ্তাহে একবার ব্যবহার করুন এই হেয়ার প্যাক।
ভিটামিন ই, টক দই ও নারকেল তেল
৪ টেবিল চামচ নারকেল তেল সামানয গরম করে নিন। গরম তেলে ২টি ভিটামিন ই ক্যাপসুলের তেল মেশান। ভালো করে ফেটানো ২ টেবিল চামচ টক দই মিশিয়ে মিশ্রণটি চুলের আগা থেকে গোড়া পর্যন্ত লাগান। শাওয়ার ক্যাপ পরে নিন ঘুমানোর আগে। পরদিন মাইল্ড শ্যাম্পু ব্যবহার করে চুল ধুয়ে ফেলুন। হেয়ার প্যাকটি সপ্তাহে দুইবার ব্যবহার করুন দ্রুত ফল পেতে।
আমলকী ও নারকেল তেল
কয়েকটি আমলকী থেঁতো করে এক কাপ নারকেল তেলে সারারাত ভিজিয়ে রাখুন। পরদিন সকালে সসপ্যানে গরম করুন তেল ও আমলকী। আমলকীর রঙ বদলে ফেলে নামিয়ে ছেঁকে নিন। রাতে ঘুমানোর আগে চুলের আগা থেকে গোড়া পর্যন্ত ভালো করে ম্যাসাজ করুন তেল। পরদিন সকালে ভেষজ শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন।

তথ্য: গ্লো পিঙ্ক   

/এনএ/
সম্পর্কিত
ভারী মেকআপ নয়, যে ফিটনেস মন্ত্রে অপরূপ সাই পল্লবী
ত্বকের জেল্লা ধরে রাখতে ঘরেই বানান ভিটামিন-সি ফেস মাস্ক
বর্ষার স্যাঁতসেঁতে আবহাওয়ায় ত্বকের যত্ন নেবেন যেভাবে
সর্বশেষ খবর
বাসা পাল্টানোয় গ্রাহকের গরু নিয়ে গেলেন এনজিওকর্মীরা
বাসা পাল্টানোয় গ্রাহকের গরু নিয়ে গেলেন এনজিওকর্মীরা
‘একদিকে গ্যাস নাই, তার সঙ্গে ৮ ঘণ্টা লোডশেডিং: আমাদের খুব কষ্ট হচ্ছে’
‘একদিকে গ্যাস নাই, তার সঙ্গে ৮ ঘণ্টা লোডশেডিং: আমাদের খুব কষ্ট হচ্ছে’
ভিসা নিয়ে সতর্ক করলো ভারতীয় হাইকমিশন
ভিসা নিয়ে সতর্ক করলো ভারতীয় হাইকমিশন
লেবাননে বিস্ফোরণে নিহত ২ ইসরায়েলি সেনা
লেবাননে বিস্ফোরণে নিহত ২ ইসরায়েলি সেনা
সর্বাধিক পঠিত
এনসিপি নেতা সালাউদ্দিন তানভীর গ্রেফতার, নেওয়া হচ্ছে বগুড়ায়
এনসিপি নেতা সালাউদ্দিন তানভীর গ্রেফতার, নেওয়া হচ্ছে বগুড়ায়
সালাউদ্দিন তানভীরকে গ্রেফতার করায় যা বললেন সারজিস আলম
সালাউদ্দিন তানভীরকে গ্রেফতার করায় যা বললেন সারজিস আলম
জুলাই গণঅভ্যুত্থান দিবসের অনুষ্ঠানে হট্টগোল 
জুলাই গণঅভ্যুত্থান দিবসের অনুষ্ঠানে হট্টগোল 
সমিতির ৩৯১ কোটি টাকা আত্মসাৎ, জামায়াতের সাবেক আমির গ্রেফতার
সমিতির ৩৯১ কোটি টাকা আত্মসাৎ, জামায়াতের সাবেক আমির গ্রেফতার
দক্ষিণ এশিয়ায় চমক দেখালো টাকা
দক্ষিণ এশিয়ায় চমক দেখালো টাকা