বাংলাদেশকে ১ বিলিয়ন ডলার দেবে জাপান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ মে ২০২৫, ১০:৩৬আপডেট : ৩০ মে ২০২৫, ১০:৫১

বাজেট সহায়তা, রেলওয়ে উন্নয়ন এবং অনুদান হিসাবে বাংলাদেশকে  ১.০৬৩ বিলিয়ন ডলার দেবে জাপান। এর মধ্যে জাপান ৪১৮ মিলিয়ন ডলার বাংলাদেশের অর্থনৈতিক সংস্কার ও জলবায়ু স্থিতিস্থাপকতার জন্য উন্নয়ন ঋণ দেবে।

শুক্রবার (৩০ মে) প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস এবং জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা টোকিওতে দ্বিপক্ষীয় বৈঠকের পর এই তথ্য জানায় প্রেস উইং।

এছাড়া জয়দেবপুর-ঈশ্বরদীকে ডুয়েলগেজ ডাবল রেলপথে উন্নীতকরণে টোকিও ৬৪ কোটি ১০ লাখ ডলার এবং বৃত্তি বাবদ ৪২ লাখ ডলার অনুদান দেবেও বলে জানানো হয়।

এর আগে, সকালে প্রধান উপদেষ্টাকে স্বাগত জানান জাপানের প্রধানমন্ত্রী। প্রফেসর মুহাম্মদ ইউনূসকে এসময় গার্ড অব অনার দেওয়া হয়।

জাপান সফরের আগে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, বাজেট সহায়তার অর্থ সরাসরি বাজেটে অন্তর্ভুক্ত হবে। এরপর সেটি খাতভিত্তিক বরাদ্দ দেওয়া হবে।

/এসও/এমএস/
সম্পর্কিত
ভূমিকম্পের ক্ষত পেরিয়ে নোতোয় ফিরছে পর্যটন
ভারতে বড় বিনিয়োগে এগোচ্ছে জাপানি প্রতিষ্ঠান
মার্কিন বাহিনীর ঘাঁটি ব্যবহারের দায় জাপান সরকারের: আরাঘচি
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৫ সেপ্টেম্বর, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৫ সেপ্টেম্বর, ২০২৬)
মালয়েশিয়া থেকে সমুদ্রপথে ইন্দোনেশিয়ায় অনুপ্রবেশের চেষ্টা, ৮ বাংলাদেশিসহ আটক ১৬
মালয়েশিয়া থেকে সমুদ্রপথে ইন্দোনেশিয়ায় অনুপ্রবেশের চেষ্টা, ৮ বাংলাদেশিসহ আটক ১৬
নিষিদ্ধ ছাত্রলীগ-যুবলীগের ১৩ সদস্য আটক
নিষিদ্ধ ছাত্রলীগ-যুবলীগের ১৩ সদস্য আটক
‘নো গ্যাস নো বিল, নো সার্ভিস নো ট্যাক্স’
‘নো গ্যাস নো বিল, নো সার্ভিস নো ট্যাক্স’
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
বিমানবন্দরে দিলীপ তাহিলের কাছে শাহরুখকে মারার কারণ জানতে চাইলেন তরুণী
বিমানবন্দরে দিলীপ তাহিলের কাছে শাহরুখকে মারার কারণ জানতে চাইলেন তরুণী
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?