সকাল সন্ধ্যার হিম হিম বাতাস জানান দিচ্ছে শীতের আগমনী বার্তা। শীতের সবজিও উঠতে শুরু করেছে বাজারে। এই ঠাণ্ডা আবহাওয়ায় খাবার টেবিলে রাখতে পারেন ধোঁয়া ওঠা ফুলকপির স্যুপ। রেসিপি দিয়েছেন তাসনিয়া রহমান সৃষ্টি।
উপকরণ
ফুলকপি- ১ কাপ
চিকেন স্টক কিউব- ১টি
আস্ত জিরা- ১ চা চামচ
কাঁচামরিচ- ১ টি
রসুন কুচি- ১ টেবিল চামচ
পেঁয়াজ কুচি- ১ টেবিল চামচ
বাটার- ১ টেবিল চামচ
পানি- ৩ কাপ
লেবুর রস- ১ টেবিল চামচ
লবণ ও চিনি- স্বাদ অনুযায়ী
যেভাবে প্রস্তুত করবেন
একটি পাত্রে বাটার গরম করে আস্ত জিরা,কাঁচামরিচ,রসুন ও পেঁয়াজ হালকা করে ভেজে ফুলকপি দিয়ে দিন। কিছুক্ষণ ভেজে অল্প পানি দিয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিন। পাত্রে ব্লেন্ড করা ফুলকপির মিশ্রন দিয়ে পানি, চিকেন স্টক কিউব, স্বাদ মতো লবণ ও চিনি দিয়ে ১০ মিনিট জ্বাল দিয়ে গরম গরম পরিবেশন করুন ফুলকপির স্যুপ।
ছবি: সাজ্জাদ হোসেন
/এনএ/







