নবান্নে গরম গরম খোলা জালি

লাইফস্টাইল ডেস্ক
২০ নভেম্বর ২০১৯, ১৮:৪৩আপডেট : ২০ নভেম্বর ২০১৯, ২১:৪৫

নবান্নের উৎসব শুরু হয়েছে, এমন সময় পিঠা খাওয়ার ধুম পড়ে যায় চারপাশে। নতুন চালে পিঠা বানানোর ঐতিহ্য আমাদের এখনও আছে। তাহলে আর দেরি কেন, পিঠা বানিয়ে ফেলুন ঝটপট। খুব দ্রুত বানানো যায় খোলা জালি পিঠা। শুধু চালের গুঁড়া ও লবণ দিয়ে কী করে এই পিঠা বানাবেন জেনে নিন... নবান্নে গরম গরম খোলা জালি

উপকরণ

চালের আটা- ২ কাপ

লবণ- পরিমাণমতো

ডিম- ২টি

প্রস্তুত প্রণালি

চালের আটার সঙ্গে লবণ মিশিয়ে নিন। কুসুম গরম পানি দিয়ে আটা গুলিয়ে নিন। এমনভাবে মাখতে হবে যেন ভেতরে কোনও দলা না থাকে। একটু ভেজা মাখা মাখা অবস্থায় রাখবেন। এরপর ডিম ফেটিয়ে নিয়ে এই আটার মণ্ডের সঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে। এরপর এই মণ্ডে কুসুম গরম পানি দিয়ে পাতলা গোলা তৈরি করে নিতে হবে।

আটার গোলা তিন থেকে ৪ ঘণ্টা ঢেকে রাখুন। এরপর মাটির কড়াই বা লোহার তাওয়াতে আধ কাপ মতো গোলা ছড়িয়ে দেন তাওয়াতে। মধ্যম আঁচে ঢেকে দিন। তিন থেকে চার মিনিটে হয়ে যাবে এই পিঠা। পাতলা রুটির মতো হবে এই পিঠা দেখছে। খেজুরের ঝোলা গুড় কিংবা মাংসের ঝোল তরকারির সঙ্গে পরিবেশন করুন এই খোলা জালি। 

/এফএএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম