চুলের বৃদ্ধি বাড়াতে যেভাবে ব্যবহার করবেন মেথি

আনিকা আলম
০৬ ডিসেম্বর ২০১৯, ১৩:০০আপডেট : ০৬ ডিসেম্বর ২০১৯, ১৪:২১
image

মেথিতে রয়েছে আয়রন, প্রোটিন, পটাশিয়াম ও ভিটামিনসহ আরও নানা উপাদান যা চুলের বৃদ্ধিতে অনন্য। সপ্তাহে অন্তত একদিন ব্যবহার করুন মেথির হেয়ার প্যাক। চুলের বৃদ্ধি তো বাড়বেই, পাশাপাশি বন্ধ হবে চুল পড়া। জেনে নিন চুলের যত্নে কীভাবে ব্যবহার করবেন মেথি।

চুলের বৃদ্ধি বাড়াতে যেভাবে ব্যবহার করবেন মেথি

  • ৩ চা চামচ মেথি গুঁড়ার সঙ্গে পরিমাণ মতো নারকেল তেল মিশিয়ে চুলের গোড়ায় ম্যাসাজ করুন। ১ ঘণ্টা পর মাইল্ড শ্যাম্পু ব্যবহার করে ধুয়ে ফেলুন চুল।
  • আধা কাপ নারকেল তেলে ৪ টেবিল চামচ মেথি ভিজিয়ে রাখুন সারারাত। পরদিন মেথি মুখবন্ধ বোতলে রেখে দিন। গোসলের ১ ঘণ্টা আগে ব্যবহার করুন এই তেল।
  • মেথি সারারাত পানিতে ভিজিয়ে রাখুন। পরদিন বেটে নিন। ২ টেবিল চামচ মেথি বাটার সঙ্গের ১ টেবিল চামচ নারকেলের দুধ মিশিয়ে চুলের গোড়ায় লাগান। ২০ মিনিট অপেক্ষা করে ভেষজ শ্যাম্পুর সাহায্যে ধুয়ে ফেলুন।
  • মেথি গুঁড়ার সঙ্গে পরিমাণ মতো আপেল সিডার ভিনেগার মিশিয়ে পেস্ট বানিয়ে নিন। চুলের গোড়ায় লাগান মিশ্রণটি। ১৫ থেকে ২০ মিনিট রেখে ধুয়ে ফেলুন মাইল্ড শ্যাম্পু দিয়ে।
  • মেথি ৮ ঘণ্টা ভিজিয়ে রেখে বেটে নিন। একটি ডিমের সাদা অংশ ও ১ চা চামচ অলিভ অয়েল মিশিয়ে চুলের গোড়ায় লাগিয়ে রাখুন। ৪০ মিনিট অপেক্ষা করে ধুয়ে ফেলুন।
/এনএ/
সম্পর্কিত
ব্ল্যাকহেড কেন হয়, কীভাবে দূর করবেন
রূপচর্চায় যে উপাদানগুলো একসঙ্গে মেশালে ত্বকে হতে পারে বিপদ
কিয়ারা আদভানির উজ্জ্বল ত্বক ধরে রাখার রহস্য
সর্বশেষ খবর
দেশের বিভিন্ন স্থানে হতে পারে বৃষ্টি
দেশের বিভিন্ন স্থানে হতে পারে বৃষ্টি
জর্দার কৌটায় শেষ ১০ বছরের সঞ্চয়!
জর্দার কৌটায় শেষ ১০ বছরের সঞ্চয়!
টিভিতে আজকের খেলা (৮ সেপ্টেম্বর, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৮ সেপ্টেম্বর, ২০২৬)
উচ্চমূল্যে সার বিক্রি, ডিলারকে জরিমানা
উচ্চমূল্যে সার বিক্রি, ডিলারকে জরিমানা
সর্বাধিক পঠিত
শিশু কোলে ছবি দিয়ে পরীমণি বললেন ‘তিন নম্বর জন ডান’
শিশু কোলে ছবি দিয়ে পরীমণি বললেন ‘তিন নম্বর জন ডান’
৪০০ হিট, ৫০ ব্লকবাস্টার: অমিতাভ-শাহরুখ-রজনীকান্তকে পেছনে ফেলা ভারতের সবচেয়ে সফল অভিনেতা
৪০০ হিট, ৫০ ব্লকবাস্টার: অমিতাভ-শাহরুখ-রজনীকান্তকে পেছনে ফেলা ভারতের সবচেয়ে সফল অভিনেতা
হিজড়া ‘গুরুমাকে’ হত্যা করে আরেক নেত্রীর ঘরে আশ্রয়, জানালেন খুনের কারণ
হিজড়া ‘গুরুমাকে’ হত্যা করে আরেক নেত্রীর ঘরে আশ্রয়, জানালেন খুনের কারণ
গতকাল নতুন বাসায় উঠেছিলেন চিকিৎসক, আজ মিললো লাশ
গতকাল নতুন বাসায় উঠেছিলেন চিকিৎসক, আজ মিললো লাশ
স্রোতে ভেসে যাওয়া ফেরি ফিরলো পাটুরিয়া ঘাটে
স্রোতে ভেসে যাওয়া ফেরি ফিরলো পাটুরিয়া ঘাটে