বড়দিন স্পেশাল: স্পঞ্জ কোকোনাট কেক

লাইফস্টাইল ডেস্ক
২৪ ডিসেম্বর ২০১৯, ১৫:০০আপডেট : ২৪ ডিসেম্বর ২০১৯, ১৫:১২
image

বাড়িতে কেক বানিয়ে সাজিয়ে নিতে পারেন বড়দিন উপলক্ষে। জেনে নিন মজাদার স্পঞ্জ কোকোনাট কেক কীভাবে বানাবেন।

বড়দিন স্পেশাল: স্পঞ্জ কোকোনাট কেক
উপকরণ
মাখন- ১০০ গ্রাম
চিনি- ১ কাপ
নারকেলের দুধ- ৩/৪ কাপ  
বাটার মিল্ক- ১/৪ কাপ
ভ্যানিলা এক্সট্রাক্ট- ১ চা চামচ
ময়দা- ২ কাপ
বেকিং পাউডার- ১ চা চামচ
বেকিং সোডা- আধা চা চামচ
লবণ- ১/৪ চা চামচ
ফ্রস্টিংয়ের উপকরণ
হুইপিং ক্রিম- ২ কাপ
আইসিং সুগার- ১/৪ কাপ
ভ্যানিলা এক্সট্রাক্ট- ১ চা চামচ
কোরানো নারকেল- ১ কাপ
চেরি- সাজানোর জন্য
প্রস্তুত প্রণালি
একটি বড় পাত্রে আধা কাপ মাখন ও ১ কাপ চিনি ফেটিয়ে নিন। ক্রিমি হয়ে গেলে নারকেলের দুধ, ভ্যানিলা এক্সট্রাক্ট ও বাটার মিল্ক দিন। ভালো করে ফেটিয়ে ময়দা, বেকিং পাউডার, বেকিং সোডা ও লবণ দিয়ে মেশান। কেকের মোল্ডে ঢেলে প্রি হিট ওভেনে ১৮০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ৪৫ মিনিট বেক করুন। হুইপক্রিম দিয়ে কেক সাজিয়ে কোরানো নারকেল ছিটিয়ে দিন। চেরি টুকরো করে বসিয়ে পরিবেশন করুন মজাদার কেক।

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম