ক্যানড টুনা রাঁধবেন যেভাবে

নওরিন আক্তার
২৭ ডিসেম্বর ২০১৯, ১৩:১৫আপডেট : ২৭ ডিসেম্বর ২০১৯, ১৪:৪৫
image

সুপার শপগুলোতে ক্যানড টুনা পাওয়া যায়। হাতে সময় না থাকলে প্রসেস করা এসব টুনা ক্যান কিন্তু বেশ কাজে আসতে পারে। জেনে নিন ক্যানের টুনা কীভাবে দোপেঁয়াজা করবেন। 

ক্যানড টুনা রাঁধবেন যেভাবে
উপকরণ
টুনা- ১ ক্যান
টমেটো- ৩টি (কুচি)
পেঁয়াজ- ২টি (কুচি)
আদা বাটা- ১ চা চামচ
রসুন বাটা- ১ চা চামচ
গোলমরিচ গুঁড়া- আধা চা চামচ
তেল- ৩ টেবিল চামচ
কাঁচামরিচ- ২টি (কুচি)
চিলি ফ্লেক্স- আধা চা চামচ
মেথি- সামান্য
হলুদ গুঁড়া- ১/৪ চা চামচ
লবণ- স্বাদ মতো
ধনেপাতা কুচি- ১ টেবিল চামচ
প্রস্তুত প্রণালি
টুনা ক্যান থেকে বের করে কাঁটাচামচ দিয়ে নেড়েচেড়ে নিন। চুলায় প্যান দিয়ে তেল গরম করুন। গরম তেলে পেঁয়াজ কুচি ভাজুন দুই মিনিট। আদা ও রসুন বাটা দিন। গোলমরিচ গুঁড়া, মরিচ গুঁড়া, মেথি, চিলি ফ্লেক্স, হলুদ গুঁড়া দিয়ে ভালো করে কষিয়ে নিন মসলা। টমেটো ও কাঁচামরিচ কুচি দিয়ে নেড়েচেড়ে স্বাদ মতো লবণ দিন। কম আঁচে প্যান ঢেকে রাখুন কয়েক মিনিট। টমেটো নরম হয়ে গেলে টুনা মাছ দিয়ে দিন। নেড়ে নিন ভালো করে। জ্বাল কমিয়ে কয়েক মিনিট ঢেকে রাখুন প্যান। ধনেপাতা কুচি ছিটিয়ে পরিবেশন করুন মজাদার টুনা দোপেঁয়াজা।  

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম