রেসিপি: ঝরঝরে মটর পোলাও

লাইফস্টাইল ডেস্ক
০৬ জানুয়ারি ২০২০, ১৭:৩৮আপডেট : ০৬ জানুয়ারি ২০২০, ১৭:৩৯
image

শীতের সবজি মটরশুঁটি দিয়ে বানিয়ে ফেলতে পারেন মজাদার পোলাও। জেনে নিন ঝটপট কীভাবে বানাবেন ঝরঝরে পোলাও।  

রেসিপি: ঝরঝরে মটর পোলাও
উপকরণ
সয়াবিন তেল- ১/৩ কাপ
এলাচ- ২টি
দারুচিনি- ২ টুকরো
কালো এলাচ- ১টি
তেজপাতা- ২টি
লবঙ্গ- ৪টি
পেঁয়াজ কুচি- ১ কাপ
পোলাওয়ের চাল- ২ কাপ
লবণ- স্বাদ মতো
আদা বাটা- ১ চা চামচ
কাঁচামরিচ- ৪টি 
মটরশুঁটি- আধা কাপ
ঘি- ১ চা চামচ
কেওড়া জল- কয়েক ফোঁটা
প্রস্তুত প্রণালি
পোলাওয়ের চাল ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে রেখে দিন ১ ঘণ্টার জন্য। হাঁড়িতে তেল গরম করে এলাচ, দারুচিনি, লবঙ্গ ও তেজপাতা ভেজে নিন। পেঁয়াজ কুচি দিয়ে নরম করে ভাজুন। পোলাওয়ের চাল দিয়ে দিন হাঁড়িতে। লবণ ও আদা বাটা দিয়ে অনবরত নাড়তে থাকুন। মটরশুঁটি দিয়ে দিন। ৫ থেকে ৬ মিনিট ভাজার পর সুন্দর ঘ্রাণ বের হলে ৪ কাপ ফুটন্ত গরম পানি দিয়ে দিন। কাঁচামরিচ দিয়ে নেড়ে চুলার আঁচ বাড়িয়ে দিন। পানি ফুটে উঠলে চুলার আঁচ মিডিয়াম করে ঢাকনা দিয়ে ঢেকে দিন হাঁড়ি। ঢাকনায় কোনও ছিদ্র থাকলে সেটা কাগজ দিয়ে বন্ধ করে দিন। ১০ মিনিট পর ঢাকনা তুলে নেড়েচেড়ে দিন। ঘি ও কেওড়া জল দিয়ে নেড়ে মৃদু আঁচে আরও ১০ মিনিট দমে রাখুন। পরিবেশন করুন ঝরঝরে ও মজাদার মটর পোলাও।   

রেসিপি ও ছবি: কুকিং স্টুডিও বাই উম্মি

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম