রেসিপি: সরিষার তেল ও টক দইয়ে গরুর মাংস

নওরিন আক্তার
১৩ জানুয়ারি ২০২০, ১৫:৩৫আপডেট : ১৩ জানুয়ারি ২০২০, ১৬:০০
image

স্বাদে পরিবর্তন আনতে একটু অন্যভাবে রান্না করুন গরুর মাংস। টক দই, টমেটো ও সরিষার তেল দিয়ে রান্না করা গরুর মাংস খেতে খুবই সুস্বাদু। জেনে নিন রেসিপি।

রেসিপি: সরিষার তেল ও টক দইয়ে গরুর মাংস
মাংস ম্যারিনেটের উপকরণ
গরুর মাংস- দুই কেজি
টক দই- আধা কাপ
আদা বাটা- ২ টেবিল চামচ
রসুন বাটা- ২ টেবিল চামচ
মরিচ গুঁড়া- ১ টেবিল চামচ
হলুদ গুঁড়া- আধা চা চামচ
ধনিয়ার গুঁড়া- দেড় টেবিল চামচ
জিরার গুঁড়া- দেড় টেবিল চামচ
জয়ত্রী ও জয়ফল গুঁড়া- কোয়ার্টার চা চামচ
টমেটো- ১টি (কুচি)
পেঁয়াজ বাটা- আধা কাপ
অন্যান্য উপকরণ
সরিষার তেল- আধা কাপ
দারুচিনি- ২ টুকরা
এলাচ- ৪/৫টি
আস্ত গোলমরিচ- ১০/১২টি
লবঙ্গ- ৪/৫টি
তেজপাতা- ৩টি
লবণ- স্বাদ মতো
আলু- ৪টি
আস্ত কাঁচামরিচ- কয়েকটি  
প্রস্তুত প্রণালি
হাড় ও চর্বিসহ মাংস ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিন। এবার ম্যারিনেটের উপকরণ দিয়ে ভালো করে মেখে ১৫ মিনিটের জন্য রেখে দিন। প্যানে সরিষার তেল দিন। তেল গরম হয়ে গেলে দারুচিনি, তেজপাতা, লবঙ্গ, গোলমরিচ ও এলাচ দিন। নেড়েচেড়ে মসলাসহ মাংস দিয়ে দিন। স্বাদ মতো লবণ দিয়ে মাংস কষিয়ে নিন। বাড়তি পানির প্রয়োজন নেই। মাংস থেকে বের হওয়া পানিতেই মাংস কষাবেন। প্রায় চল্লিশ মিনিটের মতো জ্বাল করুন। ঢাকনা দিয়ে দেবেন। এতে তাড়াতাড়ি সেদ্ধ হবে মাংস। মাঝে কয়েকবার ঢাকনা তুলে নেড়ে দেবেন। মাংসের পানি শুকিয়ে তেল ভেসে উঠলে আড়াই কাপ গরম পানি দিয়ে দিন। আরও ১০ মিনিট জ্বাল দেওয়ার পর আলুর টুকরা দিন। ঢাকনা দিয়ে ঢেকে ১৫ মিনিট অপেক্ষা করুন। আলু সেদ্ধ হয়ে গেলে আস্ত কাঁচামরিচ দিয়ে জ্বাল কমিয়ে ঢেকে রাখুন। ৫ মিনিট পর নামিয়ে পরিবেশন করুন গরম গরম।

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আকাশে তিন গ্রহের ‘মিনি প্যারেড’
আকাশে তিন গ্রহের ‘মিনি প্যারেড’
ঝড়ে ছিঁড়ে পড়া বিদ্যুতের তারে জড়িয়ে মা-ছেলের মৃত্যু
ঝড়ে ছিঁড়ে পড়া বিদ্যুতের তারে জড়িয়ে মা-ছেলের মৃত্যু
দমকা হাওয়াসহ বৃষ্টি হতে পারে
দমকা হাওয়াসহ বৃষ্টি হতে পারে
পুশ ইন: সীমান্ত নজরদা‌রিতে বিজিবির সঙ্গে আনসার ও গ্রামপুলিশ
পুশ ইন: সীমান্ত নজরদা‌রিতে বিজিবির সঙ্গে আনসার ও গ্রামপুলিশ
সর্বাধিক পঠিত
যে যুক্তিতে খালাস পেলেন নাসির-তামিমা
যে যুক্তিতে খালাস পেলেন নাসির-তামিমা
প্রধানমন্ত্রীর সফর শেষে তুলে নেওয়া হলো সেই সড়কের ইট 
প্রধানমন্ত্রীর সফর শেষে তুলে নেওয়া হলো সেই সড়কের ইট 
বাজেটের আগে স্বর্ণের ভরিতে কমলো ৬ হাজার ৫৯১ টাকা
বাজেটের আগে স্বর্ণের ভরিতে কমলো ৬ হাজার ৫৯১ টাকা
পেট্রোল ঢেলে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে আগুন
পেট্রোল ঢেলে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে আগুন
গ্রীষ্মে ২৪ ঘণ্টা দিন, শীতে অন্তহীন রাত!
গ্রীষ্মে ২৪ ঘণ্টা দিন, শীতে অন্তহীন রাত!