রেসিপি: রেড সস পাস্তা

লাইফস্টাইল ডেস্ক
২০ জানুয়ারি ২০২০, ১৮:১৫আপডেট : ২০ জানুয়ারি ২০২০, ১৮:১৭
image

টমেটোর পিউরি দিয়ে মজাদার রেড সস পাস্তা বানিয়ে ফেলতে পারেন ঝটপট। জেনে নিন কীভাবে বানাবেন।

রেসিপি: রেড সস পাস্তা
উপকরণ
পাস্তা- ১ কাপ
পাকা টমেটো- ৩টি
অলিভ অয়েল- ২ চা চামচ
তেজপাতা- ১টি
রসুন- ২ কোয়া (কুচি)
পেঁয়াজ- অর্ধেকটি
পুদিনা পাতা কুচি- ১ চা চামচ
চিলি ফ্লেক্স- ১/৪ চা চামচ
লবণ- স্বাদ মতো
গোলমরিচ গুঁড়া- ১/৪ চা চামচ
পনির কুচি- ৩ টেবিল চামচ
প্রস্তুত প্রণালি
টমেটো কেটে সেদ্ধ করে নিন ৫ মিনিট। এরপর খোসা ফেলে ব্লেন্ড করুন। ৫ কাপ পানি ও স্বাদ মতো লবণ দিয়ে পাস্তা সেদ্ধ করে নিন। সেদ্ধ হয়ে গেলে নামিয়ে পানি ঝরিয়ে রাখুন। একটি বড় কড়াইয়ে তেল গরম করুন। গরম তেলে তেজপাতা ও রসুন ভাজুন। সুগন্ধ বের হলে পেঁয়াজ কুচি দিয়ে নাড়তে থাকুন। ব্লেন্ড করে রাখা টমেটো দিয়ে দিন। ৫ মিনিট নাড়ার পর পুদিনা পাতা কুচি, চিলি ফ্লেক্স, গোলমরিচ গুঁড়া, লবণ দিয়ে দিন। জ্বাল কমিয়ে ১০ মিনিট ঢেকে রাখুন কড়াই। সেদ্ধ করে রাখা পাস্তা দিয়ে ভালো করে নাড়ুন। পরিবেশনের আগে ছড়িয়ে দিন পনিরের কুচি।

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম