উন্নয়নের ভেলকিবাজিতে বাংলাদেশ এখন ডেথ ভ্যালি: রিজভী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ এপ্রিল ২০২৪, ১৩:৩৮আপডেট : ২৭ এপ্রিল ২০২৪, ১৩:৪৩

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, আওয়ামী লীগ সরকারের উন্নয়নের ভেলকিবাজিতে বাংলাদেশ এখন ডেথ ভ্যালি বা মৃত্যু উপত্যকায় পরিণত হয়েছে।

শনিবার (২৭ এপ্রিল) রাজধানীর মিরপুরে পথচারীদের মাঝে খাবার পানি, স্যালাইন বিতরণ কর্মসূচির উদ্বোধনকালে তিনি এ কথা বলেন। সারা দেশে চলমান তীব্র দাবদাহে কারণে নগরীর পথচারীদের জন্য সাত দিনব্যাপী এ কর্মসূচির আয়োজন করেছে ঢাকা মহানগর উত্তর বিএনপি।

রিজভী বলেন, ‘অপরিকল্পিত নগরায়নের কারণে গাছপালা, বনজঙ্গল উজাড় করে ফেলা হয়েছে। নদী-নালা, খাল-বিল ভরাট করে এবং তাপবিদ্যুৎ ও কয়লা বিদ্যুৎকেন্দ্র স্থপান করে মানুষের জীবনকে সংকটে ফেলে দিয়েছে সরকার। বাংলাদেশকে এখন গ্যাস চেম্বারে পরিণত করা হয়েছে।’

তিনি বলেন, ‘কয়লা পুড়িয়ে তাপবিদ্যুৎকেন্দ্র স্থাপনের কারণে ফল গাছে এখন আর ফল ধরছে না। ঢাকার বাইরে ৫৩ শতাংশ জায়গায় বিদ্যুৎ নেই। পুকুর-ডোবা-জলাশয় ভরাট করছে আওয়ামী লীগের লোকজন।’

রিজভী বলেন, ‘বাংলাদেশকে লুটপাটের আখড়া বানানো হয়েছে। ডলার সংকটে বিদেশ থেকে পণ্য আমদানি করতে পারছে না সরকার।’

ঢাকা মহানগর উত্তরের ভারপ্রাপ্ত আহ্বায়ক ডা. ফরহাদ হালিম ডোনার সভাপতিত্বে এবং সদস্য সচিব আমিনুল হকের পরিচালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন– কেন্দ্রীয় নেতা তাবিদ আউয়াল, মাহমুদুর রহমান সুমন, আনোয়ারুজ্জামান আনোয়ার, মোস্তফা জামান, আতাউর রহমান চেয়ারম্যান, মোস্তাফিজুর রহমান সেগুন, আব্দুর রাজ্জাক প্রমুখ।

/জেডএ/আরকে/
সম্পর্কিত
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম