খিচুড়ি কিংবা বিরিয়ানির সঙ্গে জলপাইয়ের মজাদার টক-ঝাল আচার হলে কেমন হয়? বাজারে চলে এসেছে জলপাই। বানিয়ে নিন স্বাদবর্ধক জলপাইয়ের আচার।
উপকরণ
জলপাই- ২০০ গ্রাম
রসুন কুচি- ২ চা চামচ
আদা কুচি- ২ চা চামচ
কাঁচামরিচ টুকরা- ৩ টি
কাশ্মীরি রেড চিলি পাউডার- ২ চা চামচ
হলুদ গুঁড়া- ১/৪ চা চামচ
সরিষা- ১/২ চা চামচ
মেথি গুঁড়া- ১/৪ চা চামচ
তেল- ১ টেবিল চামচ
কারি পাতা- ২ টি
ভিনেগার- ১ টেবিল চামচ
লবণ- স্বাদ মতো
প্রস্তুত প্রণালী
পাত্রে তেল গরম করে সরিষা দিন। তারপর এক এক করে কারি পাতা, আদা এবং রসুন দিন। বাদামি না হওয়া পর্যন্ত ভাজতে থাকুন। আগুনের আঁচ কমিয়ে চিলি পাউডার, হলুদ গুঁড়া এবং মেথি গুঁড়া দিন। কয়েক মিনিট চুলায় রেখে ভিনেগার ও আস্ত জলপাই দিন। প্রয়োজন মতো পানি দিয়ে সেদ্ধ করুন জলপাই। স্বাদ অনুযায়ী লবণ দিন। মাখো মাখো হয়ে আসলে চুলা থেকে নামিয়ে মুখ বন্ধ বয়ামে সংরক্ষণ করুন মজাদার জলপাইয়ের আচার।
/এনএ/








