রেসিপি: গাজরের স্যুপ

লাইফস্টাইল ডেস্ক
০২ ফেব্রুয়ারি ২০২০, ১৮:১৫আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০২০, ১৮:১৫
image

শীতের সন্ধ্যায় গরম গরম গাজরের স্যুপ খেতে পারেন। এটি যেমন সুস্বাদু, তেমনি স্বাস্থ্যকর। জেনে নিন কীভাবে বানাবেন এই স্যুপ।

রেসিপি: গাজরের স্যুপ
উপকরণ
অলিভ অয়েল- ২ টেবিল চামচ
আদা- ২ ইঞ্চি (কুচি)
পেঁয়াজ- অর্ধেকটি (স্লাইস)
গাজর- ৩টি (কুচি)
লবণ- স্বাদ মতো
গোলমরিচ গুঁড়া- আধা চা চামচ
পুদিনা পাতা কুচি- ১ চা চামচ
প্রস্তুত প্রণালি
প্রেসার কুকারে তেল গরম করে আদা কুচি নেড়ে নিন। পেঁয়াজের স্লাইস দিয়ে নরম হওয়া পর্যন্ত নাড়ুন। গাজর কুচি দিয়ে নাড়ুন ২ মিনিট। আদা থেকে ঘ্রাণ বের হলে আড়াই কাপ পানি ও আধা চা চামচ লবণ দিয়ে প্রেসার কুকারের ঢাকনা আটকে দিন। তিনটি সিটি হওয়ার পর নামিয়ে ছেঁকে নিন মিশ্রণটি। পানি আলাদা করে রেখে দেবেন। ঠাণ্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করুন। পুরোপুরি ঠাণ্ডা হলে মিশ্রণটি ব্লেন্ড করে নিন মিহি করে। বড় একটি কড়াইয়ে নিয়ে নিন গাজরের মিশ্রণ। ছেঁকে রাখা পানি দিয়ে সেদ্ধ করুন। গোলমরিচ গুঁড়া ও স্বাদ মতো লবণ দিন। হয়ে গেলে নামিয়ে পুদিনা পাতা ছিটিয়ে পরিবেশন করুন গরম গরম।  

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম