বেওয়ারিশ প্রাণীদের জন্য ‘কেয়ার ফর পজ’

লাইফস্টাইল ডেস্ক
০৬ ডিসেম্বর ২০১৫, ১৯:০৩আপডেট : ১৩ ডিসেম্বর ২০১৫, ১৯:২০

_MG_0429

দৈনন্দিন জীবনে হাজারো ব্যস্ততা। এর মধ্যে রাস্তার পাশে পড়ে থাকা অসুস্থ কুকুর কিংবা মাকে হারিয়ে ফেলা অসহায় বিড়ালছানাটির প্রতি মনোযোগ দেওয়ার সময় কোথায়? অনেকে তো আবার নিষ্ঠুরতার চূড়ান্ত দেখান নিরীহ প্রাণীদের ওপর অত্যাচার করেও! এসব অসহায় প্রাণীদের প্রতি ভালোবাসা থেকেই জন্ম ‘কেয়ার ফর পজ’ সংগঠনটির।

‘কেয়ার ফর পজ’ এর প্রধান উদ্যোক্তা সায়মা ফেইরুজ এবং ফারহানা এইচ চৌধুরী। সায়মা জানান, দীর্ঘদিন ধরেই পর্দার আড়ালে থেকে তারা কাজ করে আসছিলেন পোষা এবং অসহায় প্রাণীদের জন্য। এবার সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়াতেই সংগঠনের মাধ্যমে এ আত্নপ্রকাশ। এ উদ্যোগ সর্বাত্মকভাবে  সহযোগিতা করছে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের মেডিসিন অ্যান্ড পাবলিক হেলথ বিভাগ।  

৫ ডিসেম্বর সকালে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে স্বল্পমূল্যে পোষা প্রাণীর টিকাদান কর্মসূচীর মাধ্যমে ‘কেয়ার ফর পজ’ শুরু করে তাদের আনুষ্ঠানিক কার্যক্রম। এ আয়োজনে উপস্থিত ছিলেন অ্যানিমেল সায়েন্স অ্যান্ড ভেটেরিনারি মেডিসিন অনুষদের ডিন অধ্যাপক ড. মোঃ মোফাজ্জল হোসাইন, মেডিসিন অ্যান্ড পাবলিক হেলথ বিভাগের চেয়ারম্যান ড. কে বি এম সাইফুল ইসলাম, টিভি ব্যক্তিত্ব শাইখ সিরাজসহ বিভাগের অন্যান্য শিক্ষক।

বেওয়ারিশ প্রাণীদের জন্য ‘কেয়ার ফর পজ’

একইদিন সন্ধ্যায় শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের সেমিনার হলে ‘কেয়ার ফর পজ’ এর পথচলার আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অ্যানিমেল সায়েন্স অ্যান্ড ভেটেরিনারি মেডিসিন অনুষদের ডিন অধ্যাপক ড. মোঃ মোফাজ্জল হোসাইন, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোঃ শাদাত উল্লা, উপ-উপাচার্য অধ্যাপক ড. মোঃ শহীদুর রশীদ ভুঁইয়া, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোঃ হযরত আলী এবং অ্যানিমেল সায়েন্স অ্যান্ড ভেটেরিনারি মেডিসিন অনুষদের সাবেক ডিন এবং পরিচালক অধ্যাপক ড. মোঃ আনোয়ারুল হক বেগ। অতিথিরা বেওয়ারিশ প্রাণীর সঠিক ব্যবস্থাপনার গুরুত্ব সম্পর্কে বক্তব্য দেন। পোষা প্রাণীর টিকাদান কর্মসূচি এবং সিম্পোজিয়াম অনুষ্ঠানের মিডিয়া পার্টনার ছিলো দ্য ডেইলি স্টার এবং রেডিও স্বাধীন।

বেওয়ারিশ প্রাণীদের জন্য ‘কেয়ার ফর পজ’

সায়মা ফেইরুজ জানান, মহাখালীতে পশু হাসপাতাল করার ইচ্ছা আছে সংগঠনটির। বর্তমানে পথে পড়ে থাকা অসহায় কুকুর বিড়ালকে সহায়তা করছে ‘কেয়ার ফর পজ।’ তাদের চিকিৎসা করে ভালো করার পর অনাকাঙ্ক্ষিত জন্মদান রোধকল্পে বন্ধ্যাত্বকরণের কাজও করছে সংগঠনটি। এছাড়া পোষা প্রাণীর যত্নআত্তি, তাদের অস্থায়ী থাকার ব্যবস্থাসহ নামমাত্র মূল্যে লোকাল ভ্যাকসিন প্রদান করবে ‘কেয়ার ফর পজ।’

যোগাযোগ: [email protected]
 

/এনএ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম