ঢাকায় ভারতের সৌন্দর্য বিশেষজ্ঞ কেয়া শেঠ

লাইফস্টাইল ডেস্ক
০৬ ফেব্রুয়ারি ২০২০, ১৭:২০আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০২০, ১৭:২০
image

সৌন্দর্য বিকাশের পাশাপাশি এ বিষয়ক নানাবিধ রোগের সমস্যার সমাধান নিয়ে কাজ করেন ভারতের প্রখ্যাত সৌন্দর্য ও অ্যারোমা বিশেষজ্ঞ কেয়া শেঠ। প্রাকৃতিক ও জৈব উপাদানে নির্ভর করে অনিদ্রা, মাইগ্রেন, অ্যাসিডিটি ও আর্থারাইটিসের মতো গভীর অসুখ নিরাময়ে দীর্ঘদিন ধরে গবেষণা করে অ্যারোমাকে নতুন আঙ্গিকে হাজির করেছেন তিনি। এসব উদ্ভাবন নিয়ে তিনি ঢাকায় উপস্থিত হচ্ছেন আগামী ১২ থেকে ১৪ ফেব্রুয়ারি বসুন্ধরা বিমস্টেক আয়ুষ ট্রাডিশনাল হেলথ কেয়ার প্রাকৃতিক ও জৈব পণ্য এক্সপো ২০২০-এ।

ঢাকায় ভারতের সৌন্দর্য বিশেষজ্ঞ কেয়া শেঠ
রাজধানীর বসুন্ধরা ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে আয়োজিত এ এক্সপোতে তিনদিনই কেয়া শেঠ উপস্থিত থাকবেন ১০১ ও ১০২ নাম্বার স্টলে। এসব তথ্য জানাতে গত ৫ ফেব্রুয়ারি রাজধানীর ঢাকা ক্লাবে এক সংবাদ সম্মেলনের আয়োজন করে কেয়া শেঠের প্রতিষ্ঠান ‘কেয়া শেঠ অ্যারোমাথেরাপি (বিডি) প্রাইভেট লিমিটেড।’ আয়োজনে উপস্থিত ছিলেন অভিনেতা জাহিদ হাসানসহ আরও অনেকে। সংবাদ সম্মেলনে নিজের উদ্ভাবিত বিভিন্ন পণ্যের বিস্তারিত তুলে ধরে কেয়া শেঠ বলেন, ‘আমার উদ্ভাবিত পণ্য আগে আমরা নিজেরাই ব্যবহার করি। নিজেদের ওপর প্রয়োগ করি। তারপর ভারত সরকারের ড্রাগ কন্ট্রোর বিভাগ থেকে অনুমতি নিয়ে তবেই সাধারণ মানুষের জন্য প্রকাশ করি। ইতোমধ্যে বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার সঙ্গে দেখা করেছি আমি। তার অনুমতি নিয়ে বাংলাদেশে আমরা কার্যক্রম শুরু করেছি। এরইমধ্যে চট্টগ্রামের আমাদের কারখানা স্থাপনের প্রস্তুতি শুরু হয়েছে। অদূর ভবিষ্যতে আমাদের পণ্য যেমন বাংলাদেশে সুলভ হবে তেমনি সৃষ্টি হবে কর্মসংস্থানও।’
প্রসঙ্গত, কেয়া শেঠ বর্তমানে অ্যারোমা থেরাপি বিষয়ক ২৪০টি পণ্য বাজারজাত করছেন। পাশাপাশি লাইফস্টাইল নিয়ে প্রকাশিত ‘অদ্বিতীয়া’ ম্যাগাজিনের সম্পাদক তিনি। ভারতে তিনি দুইবার জাতীয় পুরস্কার পেয়েছেন। পাশাপাশি আন্তর্জাতিক পুরস্কারও রয়েছে তার অর্জনে।

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম