কক্সবাজারে রাইডশেয়ারিং সুবিধা

লাইফস্টাইল ডেস্ক
১৩ ফেব্রুয়ারি ২০২০, ১৪:২১আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২০, ১৭:২২

কক্সবাজারে রাইডশেয়ারিং সুবিধা কক্সবাজার ঘুরতে গিয়ে গাড়ি নিয়ে না গেলে যাতায়াতের বিশাল সমস্যার মুখোমুখি হতে হয়। স্থানীয় বা অচেনা গাড়িতে ঘুরতে যাওয়াটাও অনিরাপদ। তাই প্রয়োজনীয় ছিল নিরাপদ বাহন।

তাই পর্যটকদের নিরাপদ ভ্রমণের নিশ্চয়তা দিতে রাইডশেয়ারিং কোম্পানি উবার পর্যটকদের শহর কক্সবাজারে যাত্রা শুরু করলো। ঢাকা, চট্টগ্রামও সিলেটের পর কক্সবাজার বাংলাদেশের চতুর্থ শহর যেখানে এখন থেকে উবার ব্যবহার করা যাবে। যাত্রীরা উবার অ্যাপ ডাউনলোড করার মাধ্যমে উবার এক্সএল এবং মটো সার্ভিস ব্যবহার করতে পারবেন।

যাত্রীদের সাশ্রয়ী, নির্ভরযোগ্য ও সহজলভ্য যাতায়াত ব্যবস্থা এবং চালকদের জন্য পর্যাপ্ত উপার্জন নিশ্চিত করার লক্ষ্যে কক্সবাজারে যাত্রা শুরু করেছে উবার।

উবারের বাংলাদেশ ও পূর্ব ভারতের প্রধান রাতুল ঘোষ বলেন, ‘বাংলাদেশের পর্যটন শিল্পের প্রাণকেন্দ্রে আমাদের যাত্রা শুরু করতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত। ইনানী বা রামু, এখন শহরবাসী ও পর্যটকরা যাতায়াতের জন্য সাশ্রয়ী ও নির্ভরযোগ্য মাধ্যম হিসেবে উবার বেছে নিতে পারবেন। আর চালকেরা পাবেন স্বাধীনভাবে কাজ করার ও পর্যাপ্ত উপার্জনের সুযোগ। ২০১৯ সালে ৭৬টি দেশের পর্যটকরা বাংলাদেশে উবার ব্যবহার করেছেন। আমরা এই নতুন শহরের সম্ভাবনার ব্যাপারে আশাবাদী এবং তার সাথে আমরা এটিও আশা করছি যে শহরবাসী এবং পর্যটকেরা আমাদের সাদরে গ্রহণ করবেন।’

/এফএএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম