কাবাবের জমজমাট সমাহার

লাইফস্টাইল ডেস্ক
২২ ফেব্রুয়ারি ২০২০, ১৪:৩৪আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০২০, ১৭:৩৫

কাবাবের জমজমাট সমাহার কাবাব আর নবাব এ দুয়ের জন্যই প্রসিদ্ধ ভারতের লখনৌ শহর। আওয়াধি ক্যুজিনের জন্য ভোজনরসিকদের কাছে ভারতের উত্তর প্রদেশের এই শহরটি স্বর্গ বলে পরিচিত। বাংলাদেশের ভোজনরসিকদের জন্য উত্তর ভারতের মুখরোচক কাবাবের অতুলনীয় স্বাদ দিতে লা মেরিডিয়ান ঢাকা আয়োজন করেছে ‘লখনৌ কাবাব’ উৎসব। পাঁচ তারকা হোটেলটির ওলেয়া রেস্টুরেন্টে কাবাব উৎসবটি আগামী ২০ ফেব্রুয়রি শুরু হয়ে ২৯ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে।

সুস্বাদু মাংস ও বিভিন্ন রকমের সতেজ উপাদানে তৈরি ভারতীয় কাবাবের স্বাদে ভোজনরসিকদের মনভোলাতে উৎসবে বিভিন্ন রকমের কাবাব পরিবেশন করা হবে। খাসির মাংস, জিভে জল আনা চিকেন থাই সাথে গরুর মাংসের কাবাব মুখে পুরতেই গলে যাবে এবং ভোজনরসিকদের উত্তর ভারতের যাওয়ার অনুভূতি দিবে।

কাবাবপ্রেমীরা চিকেন থাইয়ের সাথে সতেজ হার্বস ও মশলা দিয়ে তৈরি চিকেন কাবাব উপভোগ করতে পারবেন। এ জন্য উৎসবে আগত প্রত্যেক অতিথিকে ব্যয় করতে হবে ১৪০০++ টাকা। ভোজনরসিকরা নরম খাসির মাংস, কাশ্মীরি মরিচ, জিরা ও মসলা দিয়ে বানানো মাটন ভাপুদু উপভোগ করতে পারবেন ১৮০০++ টাকায়। বিশেষ ধরনের গরুর হাড় ছাড়া মাংস, মসলা, টাটকা লেবুর রস দিয়ে বানানো হয় সুস্বাদু বিফ মানথুলু। ২০০০++ টাকার বিনিময়ে এই সুস্বাদু খাবার উপভোগের সুযোগ পাবেন উৎসবে আগত অতিথিরা। নতুন আলু, টমেটো, কারি লিফ ও ছেত্তিনাদ মশলা দিয়ে তৈরি উরুন্দি কুরুম্বু বানানো হয়। মসলাদার খাবার পছন্দকারীরা ১০০০++ টাকার বিনিময়ে সুস্বাদু এই খাবারটি উপভোগ করতে পারবেন। 

এ উৎসব নিয়ে লা মেরিডিয়ান ঢাকার জেনারেল ম্যানেজার কনস্ট্যান্টিনোস এস গ্যাভ্রিয়েল বলেন, ‘কাবাব তৈরিতে ভারতের ঐতিহ্য বিশ্বজোড়া। আগত অতিথিদের মাঝে আনন্দ ছড়িয়ে দিতে আমরা আমাদের ওলেয়া রেস্টুরেন্টে লখনৌর রাজকীয় স্বাদের কাবাব নিয়ে এসেছি। বৈচিত্র্যপূর্ণ মনভোলানো কাবাবের স্বাদ হোটেলে আগত অতিথিদের আনন্দিত করবে।’

স্মোকি, চারগ্রিলড এবং মুখে দেওয়া মাত্রই গলে যাবে এই রকম অতুলনীয় স্বাদের কাবাব অতিথিদের মুগ্ধ করবে। উৎসবে অতিথিদের কাচুমবার সালাদ, লেমন রাইস অথবা গার্লিক নান দিয়ে সব ধরনের কাবাব পরিবেশন করা হবে। 

/এফএএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম