মাঝরাতে শর্টকাট চিকেন টিক্কা!

লাইফস্টাইল ডেস্ক
০৯ ডিসেম্বর ২০১৫, ২০:৩৯আপডেট : ১৪ ডিসেম্বর ২০১৫, ১২:৪২
image

Tandoorimumbai

ভীষণ চিকেন টিক্কা খেতে ইচ্ছা করছে। রাত বাজে ১টা। সব দোকান বন্ধ কিন্তু আপনাকে খেতেই হবে। ফ্রিজের মুরগি আপনার দিকে তাকিয়ে উপহাস করছে। কিন্তু কী করতে হবে জানেন না। এরকম ঘটনা হর-হামেশাই আমাদের চারপাশে ঘটে। গভীর রাতে দোকানের খাবার খাওয়ার জন্য মন-প্রাণ আনচান করে ওঠে। গভীর রাতে ঝটপট সেইসব খাবার খাওয়ার চটপট রেসিপি দিচ্ছে বাংলা ট্রিবিউন। আজকে হবে চিকেন টিক্কা।

উপকরণ:

১। দেড় কেজি ওজনের মুরগি- ১০ টুকরো করে কাটা

২। টক দই- এক কাপ

৩। লবণ- পরিমাণ মতো

৪। হলুদ গুঁড়া- ১ চা চামচ

৫। মরিচ গুঁড়া- ২ চা চামচ

৬। আদা বাটা- ১ টেবিল চামচ

৭। রসুন বাটা- ২ চা চামচ

৯। গরম মশলার গুঁড়া- আধ চা চামচ

১০। টমেটো সস- ১ টেবিল চামচ

১১। তেল – সামান্য

১২। অ্যারারুট – ২ টেবিল চামচ 

মাঝরাতে শর্টকাট চিকেন টিক্কা!

প্রণালী: তেল ও অ্যারারুট ছাড়া উপরের সব উপকরণ একসঙ্গে মুরগির সঙ্গে মেখে ১ ঘণ্টা রেখে দিন। এই একঘণ্টা মন দিয়ে একটি টানটান উত্তেজনার ছবি দেখতে থাকুন। এক ঘণ্টার অ্যালার্ম বেজে উঠলে হেলতে দুলতে রান্না ঘরে গিয়ে রুটি ভাজার তাওয়া বা লোহার বড় কড়াইটা চুলায় চাপিয়ে দিন। প্রচণ্ড গরম হয়ে আসলে তাতে ২ চা চামচ পরিমাণ তেল দিয়ে গরম করুন। এবার মশলা মাখানো মুরগিতে অ্যারারুট ছড়িয়ে দিন। এটি পানি শুষে নিবে। কড়াইয়ে মুরগির টুকরো ছেড়ে দিন। চারটি করে টুকরো একসঙ্গে ভাজতে পারেন। অল্প আঁচে মুরগি ভাজা করে নিন। ২০-২৫ মিনিট লাগবে মুরগি ভাজা হতে। হয়ে গেল মশলাদার টিক্কা।

আপনি চাইলে পুরো মশলা মাখানো মুরগি বেকিং ট্রেতেও তেল মাখিয়ে চাপিয়ে দিতে পারেন। ২০০ ডিগ্রি তাপমাত্রায় দুবার উলটে তেল ব্রাশ করে দিতে হবে আর কি। এখানেও ৩০ মিনিট লাগবে সেক্ষেত্রে অ্যারারুট দিতে হবে না। গরম গরম এমনি এমনি খেয়ে ফেলুন।

*** চিকেন টিক্কা করার অনেক সময় থাকলেও আপনি এই শর্টকার্ট পদ্ধতিতেই করতে পারেন। এতে স্বাদের কোনও হেরফের হবে না নিশ্চিত।  

/এফএএন/

সম্পর্কিত
সর্বশেষ খবর
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম