X
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬
২১ জ্যৈষ্ঠ ১৪৩৩

মিসরের বাবুর্চির সঙ্গে নবযাত্রা ‘মুঘল অ্যারোমা’র

লাইফস্টাইল রিপোর্ট
১৪ ডিসেম্বর ২০১৫, ১২:৪২আপডেট : ১৪ ডিসেম্বর ২০১৫, ১৪:০৭
image

IMG_9827

রাজধানীর উত্তরায় এক নম্বর সেক্টরের এক নম্বর সড়কের এক নম্বর বাড়ির ছাদের যাত্রা শুরু করলো বনেদী রেস্তোরাঁ ‘মুঘল অ্যারোমা’। শুক্রবার সন্ধ্যায় রেস্তোরাঁটি উদ্বোধন করেন কেন্দ্রী নারী জোটের সভানেত্রী ও সমাজকর্মী আফরোজা হক রীনা, অভিনেতা আফজাল খান, অভিনেত্রী তারিন।

আমেরিকান ফ্রায়েড চিকেন পরিবারের ২৬ বছরের পথ চলায় নতুন করে সংযোজিত হলো মুঘল অ্যারোমা। এই রেস্তোরাঁয় থাকছে কফিবার কাপস অ্যান্ড ক্রিম। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরের বিমানের উড্ডয়ন, অবতরণ দেখতে দেখতে আপনি সময় কাটাতে পারবেন। এই ফাঁকে চোখ বুলিয়ে নেবেন পুরো উত্তরায়। ১0 তালার এই রুফটপ রেস্তোরাঁয় প্রায় দেড়শ’ লোক একসঙ্গে বসে খেতে পারবেন। পার্টির জন্য এর তুলনা হবে না। খোলা আকাশের নিচে বসে সরাসরি বার্বিকিউ আর কাবাবের মনমাতানো ঘ্রাণের পাশে বসে আড্ডা দেওয়া লাইভ কিচেনের কাবাব খাওয়া সব কিছুরই ব্যবস্থা রয়েছে।

মিসরের বাবুর্চির সঙ্গে নবযাত্রা ‘মুঘল অ্যারোমা’র

আর মুঘল অ্যারোমার টার্কিশ, লেবানিজ, মিসরিয় ও আফগান কাবাব বানাবেন মিসরিয় বাবুর্চি জেইন জয়নাল আবেদিন। ২৭ বছর ফাইভস্টার হোটেলে প্রধান বাবুর্চির রান্নার অভিজ্ঞতা নিয়ে তিনি এসেছেন বাংলাদেশের ভোজনরসিকদের তার খাবারের স্বাদ দিতে। তার স্পেশালিটি কাবাব ও সালাদ। তিনি প্রায় অর্ধশতাধিক রকমের সালাদ ও ৪০ রকমের কাবাব এক্সপার্ট। জেইনের খাবার ছাড়াও নিয়মিত থাই, ইন্ডিয়ান, ও ঢাকাইয়া খাবার তো রয়েছেই।

প্রতিষ্ঠানটির বাবুর্চিরা জানালেন, এই রেস্তোরাঁর সব রান্না কোলোস্টেরলমুক্ত তেল সাফোলা গোল্ড ওয়েল দিয়ে রান্না হয়। এছাড়াও রান্নায় একদম ফরমালিনমুক্ত তাজা সবজি, মাছ, মাংস দিয়ে রান্না করা হয়। তিনি আরও জানান, একদম রান্নায় টেস্টিং ব্যবহার করা হয় না। কারণ এটি স্বাস্থ্যের জন্য ভীষণ ক্ষতিকর।

প্রতিষ্ঠানটির কর্ণধার নাহিন জানালেন, ক্রেতাদেরকে তিনি কখনওই পরিবারের সদস্যের বাইরের লোক ভাবতে চান না। তাই তাদের সুস্বাস্থ্য প্রতিষ্ঠানের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ।

মিসরের বাবুর্চির সঙ্গে নবযাত্রা ‘মুঘল অ্যারোমা’র

ভীষণ মজাদার সব স্বাস্থ্যকর খাবারের স্বাদ নিতে আজই চলে আসুন মুঘল অ্যারোমায়। কিংবা শুধু কফি বা জ্যুস খেতে চাইলেও মুঘল অ্যারোমার জুড়ি নেই। কাবাবের কথা নাইবা বললাম। ১০/১২ রকমের কাবাবের স্বাদ মিস করবেন না কিন্তু।

মিসরের বাবুর্চির সঙ্গে নবযাত্রা ‘মুঘল অ্যারোমা’র

ছবি: নাসিরুল ইসলাম/

/এফএএন/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের