ডেলিভারি চার্জ ছাড়াই ঈদের পোশাক পৌঁছে যাবে ঘরে

লাইফস্টাইল ডেস্ক
০৭ মে ২০২০, ১৩:১৭আপডেট : ০৭ মে ২০২০, ১৩:৩২
image

করোনা সংকটের জন্য উৎসবের রঙ অনেকটাই ফিকে। তবুও থেমে নাই যাপিত জীবনের কর্মকাণ্ড। তাই আসন্ন ঈদ উৎসব খানিকটা বর্ণিল করতে ফ্যাশন হাউস জেন্টল পার্ক এনেছে নতুন ডিজাইনের ঈদ পোশাক। স্টোরের মতোই সব পণ্যই এবার মিলছে অনলাইন স্টোর ও ফেসবুক প্ল্যাটফর্মে।  ডেলিভারি চার্জ ছাড়াই ঈদের পোশাক পৌঁছে যাবে ঘরে

দেশি মোটিফের সঙ্গে প্যাটার্ন, কাটিংয়ের বৈচিত্র্যতা নিয়ে থাকছে কাবলি, কামিজ, কুর্তি, পাঞ্জাবিসহ শিশুদের পোশাক। নতুন পোশাক ক্রয়ে ক্রেতা আগ্রহ বাড়াতে থাকছে মূল্যছাড় ক্যাম্পেইন।  ১০ মে থেকে শোরুমে বা এখন থেকেই অনলাইন প্ল্যাটফর্মে কেনাকাটায় থাকছে সকল পণ্যে ২০% মূল্য ছাড় সুবিধা। করোনার সময়ে ঘরে বসে ঈদের পোশাক  মিলবে বাড়তি ডেলিভারি চার্জ ছাড়াই। জেন্টল পার্ক অনলাইন প্ল্যাটফর্মে কেনাকাটায় নিজস্ব ডেলিভারি টিম ঢাকা ও চট্টগ্রামে পণ্য পৌঁছে দেবে দিনে দিনেই। পাশাপাশি সারাদেশের গ্রাহকরাও পাবেন বাড়িতে বাড়তি মূল্যছাড়সহ ডেলিভারির সুবিধা বিনামূল্যে।
জেন্টল পার্কের উদ্যোক্তা ও প্রধান ডিজাইনার শাহাদৎ হোসেন বাবু জানান, সামাজিক দূরত্ব এবং সব ধরনের সুরক্ষা নিশ্চিত করে ১০ মে থেকে রিটেইল স্টোর খোলা রাখা হবে। সকল স্বাস্থ্যবিধি মেনে স্টোর ও অনলাইন  প্ল্যাটফর্মে করোনা সচেতনতা নিয়ে থাকবে প্রচারণাও।

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম