রঙিন চুলের যত্নে...

লাইফস্টাইল ডেস্ক।।
১৭ ডিসেম্বর ২০১৫, ১৮:২০আপডেট : ১৭ ডিসেম্বর ২০১৫, ১৮:৩৮
image

brown-hair-care-tips-34432

অনেকেই রঙ করার পর চুল নিয়ে অভিযোগ করতে শুরু করেন। আগা ফেটে যাওয়া এবং শুষ্ক ও বিবর্ণ হয়ে যাওয়ার মতো বিভিন্ন সমস্যা দেখা দিতে পারে চুল রঙ করার পর। এগুলো থেকে রেহাই পেতে রঙিন চুলের খানিকটা বাড়তি যত্ন নিন। জেনে নিন রঙিন চুলের যত্নে কী কী করবেন-

প্রতিদিন শ্যাম্পু দিয়ে চুল ধোবেন না
আপনি যতই পরিষ্কার বাতিকগ্রস্ত হন না কেন, প্রতিদিন শ্যাম্পু দিয়ে রঙিন চুল ধোয়াটা বোকামিই হবে। প্রতিদিন চুল ধুলে গোঁড়ায় থাকা প্রাকৃতিক তেল কমে চুল শুষ্ক হয়ে যায়। ফলে ফেটে নষ্ট হয়ে যায় চুল।

চুল মুছে তারপর লাগান কন্ডিশনার
চুল শ্যাম্পু করার সঙ্গে সঙ্গেই কন্ডিশনার লাগাবেন না। তোয়ালে দিয়ে চেপে হালকা মুছে তারপর লাগান কন্ডিশনার।

অতিরিক্ত গরম পানি এড়িয়ে চলুন
গোসলের সময় অতিরিক্ত গরম পানি ব্যবহার করবেন না। এটি চুলে শুষ্কতা নিয়ে আসে। উষ্ণ গরম পানি ব্যবহার করতে পারেন। সবচেয়ে ভালো হয় ঠাণ্ডা পানি দিয়ে চুল ধুতে পারলে।

প্রতিদিন দুইবার চুল ব্রাশ করুন
সকালে ঘুম থেকে ওঠার পর এবং রাতে ঘুমাতে যাওয়ার আগে ভালো করে চুল ব্রাশ করুন। এতে চুলের গোড়ায় রক্ত চলাচল ঠিক থাকে।
 
/এনএ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম