খোসাসহ আমের টক-মিষ্টি-ঝাল আচার

লাইফস্টাইল ডেস্ক
০৪ জুন ২০২০, ১৯:০০আপডেট : ০৪ জুন ২০২০, ১৯:০০
image

কাঁচা আম খুব বেশিদিন আর পাওয়া যাবে না বাজারে। মজাদার টক-মিষ্টি-ঝাল আচার বানিয়ে খেতে পারেন বছরজুড়ে। রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই এটি বানানো যায়। জেনে নিন রেসিপি।

খোসাসহ আমের টক-মিষ্টি-ঝাল আচার কাঁচা আম মাখার উপকরণ
কাঁচা আম- ১ কেজি
মরিচের গুঁড়া- ১ চা চামচ
হলুদ গুঁড়া- ১ চা চামচ
লবণ- ১ চা চামচ
অন্যান্য উপকরণ
সরিষার তেল- ১ কাপ
সরিষার তেল- ১ টেবিল চামচ
পাঁচফোড়ন- ১ টেবিল চামচ
আস্ত জিরা- ১ চা চামচ
শুকনা মরিচ- কয়েকটি
তেজপাতা- ২টি
আদা বাটা- ১ টেবিল চামচ
রসুন বাটা- ১ চা চামচ
ধনিয়া গুঁড়া- ১ চা চামচ
মরিচের গুঁড়া- ১ চা চামচ
চিনি- স্বাদ মতো
ভিনেগার- ১/৪ কাপ
লবণ- স্বাদ মতো
প্রস্তুত প্রণালি  
কাঁচা আম ছোট টুকরা করে কেটে লবণ, মরিচ ও হলুদের গুঁড়া মেখে নিন। একটি ছড়ানো পাত্রে একটি একটি করে মসলামাখা আম দিয়ে ফ্যানের বাতাসে শুকান ১ ঘণ্টা পর্যন্ত। প্যানে সরিষা ও পাঁচফোড়ন টেলে নিয়ে মিহি গুঁড়া করে নিন।
চুলার মিডিয়াম আঁচে সরিষার তেল দিন। আস্ত জিরা, ফালি করে কাটা শুকনা মরিচ, তেজপাতা দিয়ে হালকা ভেজে নিন। আদা বাটা ও রসুন বাটা দিয়ে দিন। গুঁড়া করে রাখা মসলা, ধনিয়া গুঁড়া  মরিচের গুঁড়া দিয়ে নাড়তে থাকুন। মসলামাখা আম দিয়ে দিন। আমের খোসা ফ্যাকাসে হয়ে গেলে চিনি ও স্বাদ মতো লবণ দিন। তেল উপরে উঠে গেলে নামিয়ে ফেলুন। মুখবন্ধ বয়ামে সংরক্ষণ করুন এক বছর পর্যন্ত।

ছবি: ফারজানা’স রেসিপি

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম