টমেটোর খোসা ছাড়ান তিন উপায়ে

লাইফস্টাইল ডেস্ক
০৫ জুন ২০২০, ১৭:০৫আপডেট : ০৫ জুন ২০২০, ১৭:৪৭
image

খুবই পাতলা হওয়ার কারণে টমেটোর খোসা ছাড়ানো বেশ কষ্টসাধ্য। যদিও বেশিরভাগ সময়ই প্রয়োজন পড়ে না এর খোসা ছাড়ানোর। রান্না অথবা সালাদে দিব্যি খোসাসহই খাওয়া যায় টমেটো। কিন্তু সস কিংবা স্যুপে দেওয়ার সময় প্রয়োজন খোসা ছাড়ানোর। জেনে নিন সহজ তিনটি উপায়।

সেদ্ধ করে খুব সহজেই ছাড়াতে পারেন টমেটোর খোসা

টমেটো ধুয়ে সেদ্ধ করুন। প্যানে দেওয়ার আগে মাঝ বরাবর ছুরি দিয়ে এক্স আকৃতি করে আঁচড় দিন। অল্প কিছুক্ষণের মধ্যেই দেখবেন এক্স অংশটির খোসা উঠে আসতে শুরু করেছে। সঙ্গে সঙ্গে নামিয়ে বরফ-ঠাণ্ডা পানিভর্তি পাত্রে ডুবিয়ে দিন টমেটো। ছুরির সাহায্যে এ অংশ থেকে খোসা ছাড়িয়ে নিন।

ওভেনে গরম করে খোসা ছাড়ান এভাবে

টমেটো মাঝ থেকে অর্ধেক করে কেটে নিন। একটি ট্রেতে বেকিং সিট বসিয়ে কাটা অংশটি নিচের দিকে মুখ করে রাখুন। ৪২৫ ডিগ্রি ফারেনহাইটে ৩০ থেকে ৩৫ মিনিট রাখুন অভেনে। সামান্য ঠাণ্ডা হলে খোসা ছাড়িয়ে নিন।

ফ্রিজারে রেখে ছাড়াতে পারেন খোসা

আস্ত টমেটো ডিপ ফ্রিজে রেখে দিন। কয়েক ঘণ্টা পর ঠাণ্ডা টমেটো মুখবন্ধ ফ্রিজার ব্যাগে রেখে দিন একই স্থানে। খোসা ছাড়ানোর আগে বের করে গরম পানি দিয়ে ধুয়ে সঙ্গে সঙ্গে ছাড়িয়ে ফেলুন খোসা।     

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম