কাপড়-চোপড় ধোয়ার সময় পড়তে হয় নানাবিধ ঝামেলায়। কখনও এক কাপড়ের রঙ উঠে অন্য কাপড়ে লেগে যায়, আবার কখনও পরিষ্কার করতে গিয়ে নষ্ট হয়ে যায় শখের কম্বল কিংবা সোয়েটারটি। জেনে নিন কাপড় পরিষ্কার বিষয়ক গুরুত্বপূর্ণ কিছু টিপস-
কম্বল পরিষ্কার করার সময়
কম্বল পরিষ্কার করার জন্য ডিটারজেন্ট পাউডার ব্যবহার করুন। ঠাণ্ডা পানি দিয়ে ভালো করে ধুয়ে নিন। তারপর এক টেবিল চামচ ভিনেগার মেশানো পানিতে কম্বল ধুয়ে কড়া রোদে শুকান।
জিন্স পরিষ্কার করুন দ্রুত
হালকা গরম পানিতে এক কাপ লবণ মিশিয়ে ভিজিয়ে রাখুন জিন্স। তাড়াতাড়ি পরিষ্কার হবে।
তেলের দাগ দূর করতে
কাপড়ে তেলের দাগ লাগলে পরিষ্কার করার আগে ১০ মিনিট ট্যালকম পাউডার দিয়ে রাখুন সেখানে। ঠাণ্ডা পানি দিয়ে জায়গাটি ধুয়ে তারপর ডিটারজেন্ট দিয়ে পরিষ্কার করুন কাপড়।
সোয়েটার ধোয়ার আগে
সোয়েটার পরিষ্কার করার আগে ভিনেগার মেশানো পানিতে ডুবিয়ে রাখুন ১০ মিনিট। তারপর ডিটারজেন্ট দিয়ে পরিষ্কার করে ফেলুন।
কাপড়ের রঙ উঠলে
গাঢ় রঙের কাপড় ধোয়ার আগে ভিনেগার ও লবণের দ্রবণে ডুবিয়ে রাখুন ১৫ মিনিট। রঙ উঠবে না।
/এনএ/








