২০১৬ মাতাবে যেসব ফ্যাশন ট্রেন্ড

লাইফস্টাইল ডেস্ক
১৯ ডিসেম্বর ২০১৫, ০৯:৩১আপডেট : ২৬ ডিসেম্বর ২০১৫, ১৪:১৩

২০১৬ মাতাবে যেসব ফ্যাশন ট্রেন্ড

আর মাত্র কয়েকদিন পরই শুরু হবে আরেকটি বছর। নতুন বছরকে বরণ করে নেওয়ার জন্য চলছে প্রস্তুতি। ২০১৬ সাল নিয়ে শুরু হয়েছে নানা জল্পনা-কল্পনাও। আসছে বছর কেমন হবে আন্তর্জাতিক অঙ্গনের ফ্যাশন ট্রেন্ড? ফ্যাশন এক্সপার্টরা বলছেন বিদায়ী বছরের ফ্যাশন ধারাই বলে দেবে কেমন হবে আগামী বছরের ফ্যাশন ট্রেন্ড। সে অনুযায়ী আগামী বছর রাজত্ব করবে উজ্জ্বল সোনালি রঙের পোশাক, এটা বলাই যায়। পাশাপাশি ছোট কালো পোশাক ও প্রচুর কুচি দেওয়া পোশাকেরও দাপট থাকবে। দেখে নিন চলতি বছর আন্তর্জাতিক অঙ্গনের তারকাদের পছন্দের ফ্যাশন, যেগুলো মাতাতে যাচ্ছে ২০১৬ সালও-  

 

সাটিন গাউন 
সাটিনের ফ্লোরটাচ গাউন ছিল এ বছরের অন্যতম জনপ্রিয় ফ্যাশন ট্রেন্ড। গোলাপি, ফিরোজা, পিচ রঙের লম্বা সাটিনের পোশাক পরে তারকারা হেঁটেছেন গুরুত্বপূর্ণ সব আয়োজনে। ২০১৬ সালেও থাকবে সাটিন গাউনের জয়জয়কার।  

স্বচ্ছ নেটের পোশাক 

আপনি লম্বা কিংবা বেঁটে, মোটা, চিকন যেটাই হোন না কেন, স্বচ্ছ নেটের পোশাকে হয়ে উঠতে পারেন জমকালো। এ বছরের মতো পরের বছরেও স্বচ্ছ নেটের পোশাক পছন্দ করবেন তারকারা- এটা নিশ্চিতেই বলা যায়। এ ধরনের নেটের পোশাকের ক্ষেত্রে কালো রঙই বেশি জনপ্রিয়। পাশাপাশি লাল, সাদা কিংবা ধূসর রঙও বেছে নিতে পারেন।

গোল্ডেন জ্যাকেট 

সোনালি পোশাক নয়, যেকোনো রঙের পোশাকের ওপর চাপিয়ে নেওয়া ঝকঝকে সোনালি জ্যাকেটই বিশেষত্ব প্রদান করবে ফ্যাশনকে। চলতি বছরের জনপ্রিয় এ ফ্যাশন ট্রেন্ড রাজত্ব করবে আগামী বছরও।  
শার্টের আদলে টপস 

গ্রীষ্মের মাঝামাঝি থেকে শুরু হবে ফ্যাশনেবল এ পোশাকের দাপট। শার্টের মতো দেখতে এই টপসগুলো পরতে পারেন রিবন বা বেল্ট দিয়ে। 
ফ্রিল বা কুচি 

এ বছর ফ্রিলের পোশাক পরেছেন জনপ্রিয় তারকারা। সামনের বছরও এ ধরনের পোশাকে স্বাচ্ছন্দ্য থাকবেন ফ্যাশন সচেতনরা। কেবল গাউন বা জমকালো পোশাকেই ফ্রিল দেওয়া যাবে এমন নয়। সাধারণ স্কার্ট বা টপসেও ফ্রিল যোগ করতে পারেন অনায়াসে।  
কেপ জ্যাকেট

বিশেষ ধরনের এ জ্যাকেট বছরজুড়েই আলোড়ন তুলেছিলো ফ্যাশন জগতে। আগামী বছরেও থাকবে কেপ জ্যাকেটের এ রাজত্ব। 

তথ্য: বোল্ডস্কাই ম্যাগাজিন 

/এনএ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম