রেস্টুরেন্টের খাবার ঘরে পৌঁছে দেবে ইভ্যালি

লাইফস্টাইল ডেস্ক
১৬ জুন ২০২০, ১৬:০০আপডেট : ১৬ জুন ২০২০, ১৬:১২
image

রাজধানীর বিভিন্ন রেস্টুরেন্টের খাবার হোম ডেলিভারি করবে ইভ্যালি ফুড এক্সপ্রেস শপ। ‘ই-ফুড’ নামের এই সেবার মাধ্যমে সিক্রেট রেসিপি, তর্কা, শেফস টেবিল এর প্রায় ৩৫টিরও বেশি প্রিমিয়াম রেস্টুরেন্টসহ ৭০টিরও বেশি রেস্টুরেন্টের খাবার পাওয়া যাবে বাড়িতেই। আর এই সবকিছুই হবে সর্বনিম্ন ৩০ মিনিট থেকে সর্বোচ্চ এক ঘণ্টার মধ্যে।

রেস্টুরেন্টের খাবার ঘরে পৌঁছে দেবে ইভ্যালি
মঙ্গলবার (১৬ জুন) আনুষ্ঠানিকভাবে ই-ফুড সেবা চালু করে ইভ্যালি। প্রাথমিকভাবে রাজধানীর উত্তরা, গুলশান এবং ধানমণ্ডি এলাকার গ্রাহকেরাই পাবেন এই সেবা। তবে আগামী এক সপ্তাহের মধ্যে পুরো ঢাকা শহরকেই এই সেবার আওতায় আনার পরিকল্পনা রয়েছে বলে জানায় ইভ্যালি।   
ইভ্যালির ব্যবস্থাপনা পরিচালক এবং প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রাসেল বলেন, ‘আমরা চাই নগরবাসী যেন ঘরে থেকেই রেস্টুরেন্টের খাবারের স্বাদ উপভোগ করতে পারেন। এজন্য প্রয়োজনীয় সকল স্বাস্থ্যবিধি মেনে স্পর্শহীন খাবার তাদের কাছে পৌঁছে দেওয়া হবে।’
নির্ধারিত পরিমাণে ফুড অর্ডার করলে শর্ত সাপেক্ষে ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি। বিভিন্ন সময় ইভ্যালি থেকে পাওয়া ক্যাশব্যাক ব্যালেন্স দিয়েও ফুড অর্ডার করা যাবে। বিকাশে পেমেন্ট করলে ২০ শতাংশ হারে ক্যাশব্যাক দেবে ইভ্যালি।

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম