যেভাবে রসুন খেলে উপকার পাবেন বেশি

লাইফস্টাইল ডেস্ক
২২ জুলাই ২০২০, ২৩:০০আপডেট : ২৩ জুলাই ২০২০, ০০:২৯
image

প্রাকৃতিক অ্যান্টিবায়োটিক হিসেবে রসুন খেতে পারেন রোজ। এটি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। রান্নায় ব্যবহারের পাশাপাশি কাঁচা চিবিয়ে খেলেই বেশি উপকার পাবেন।

যেভাবে রসুন খেলে উপকার পাবেন বেশি

  • রসুনে রয়েছে অ্যালিন নামক একটি পদার্থ। রসুন চিবিয়ে খাওয়ার সময় এটি সক্রিয় পদার্থ অ্যালিসিনে পরিণত হয়। অ্যালিসিনে সালফারের উপস্থিতিই রসুনের নির্দিষ্ট স্বাদ-গন্ধের কারণ। অ্যালিসিন সক্রিয় হওয়ার কারণেই এটি সালফারযুক্ত নানা সক্রিয় যৌগে পরিণত হয়। এগুলো শ্বেত রক্তকণিকার শক্তি বাড়িয়ে দেয়। ফলে সাধারণ সর্দি-কাশি যে ভাইরাসের জন্য হয়, সেগুলোর বিরুদ্ধে প্রতিরোধ ক্ষমতা গড়ে ওঠে শ্বেত রক্তকণিকায়। তাই প্রতিদিন রসুন খেলে সর্দি-কাশির সম্ভাবনা কমে।
  • রসুনের নানা ধরনের অ্যান্টি-অক্সিড্যান্ট থাকে। কোলেস্টেরল ছাড়াও এটি নিয়ন্ত্রণে রাখে রক্তে সুগারের মাত্রা। 
  • খালি পেটে রসুন খেলে শরীরে থাকা দূষিত উপাদান দূর হয়।
  • ওজন কমাতে সাহায্য করে।
  • উচ্চ রক্তচাপ কমাতেও এর জুড়ি নেই।

যেভাবে রসুন খেলে উপকার পাবেন বেশি জেনে নিন

  • অতিরিক্ত রসুন খাবেন না। প্রতিদিন দুই/এক কোয়া খান।
  • চিবিয়ে খেলে উপকার বেশি পাবেন।
  • রান্না করার সময় কুচি কুচি কেটে বা থেঁতো করে দিন রসুন। এতে সক্রিয় উপাদান অ্যালিসিনের মাত্রা বাড়ে।
  • কুসুম গরম পানিতে অর্ধেকটি লেবুর রস আর দুই কোয়া রসুন থেঁতো করে মিশিয়ে খান।
/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মাত্র ১০ দিনে সাজা নিয়ে কারাগারে, মারা গেলেন মুক্তির আগের 
মাত্র ১০ দিনে সাজা নিয়ে কারাগারে, মারা গেলেন মুক্তির আগের 
তিন সাংবাদিকের ওপর হামলা ও হুমকি: নিন্দা ও উদ্বেগ এইচআরএসএসের  
তিন সাংবাদিকের ওপর হামলা ও হুমকি: নিন্দা ও উদ্বেগ এইচআরএসএসের  
বাদ্যযন্ত্র ছেড়ে সালমান কি ‘তৌহিদি জনতার’ হাতে ‘ট্রাম্পকার্ড’ তুলে দিলেন?
বাদ্যযন্ত্র ছেড়ে সালমান কি ‘তৌহিদি জনতার’ হাতে ‘ট্রাম্পকার্ড’ তুলে দিলেন?
সব ধরণের ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করলো ট্রাম্প প্রশাসন
সব ধরণের ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করলো ট্রাম্প প্রশাসন
সর্বাধিক পঠিত
শেখ হাসিনার আত্মীয় বলায় যা বললেন আন্দালিভ রহমান পার্থ
শেখ হাসিনার আত্মীয় বলায় যা বললেন আন্দালিভ রহমান পার্থ
বিনা খরচে জাপানে চাকরির সুযোগ ডিপ্লোমা প্রকৌশলীদের
বিনা খরচে জাপানে চাকরির সুযোগ ডিপ্লোমা প্রকৌশলীদের
রংপুরে চার খুন: এবার পুলিশ ও চিকিৎসকের বক্তব্যে অমিল, তদন্ত কোন পথে?
রংপুরে চার খুন: এবার পুলিশ ও চিকিৎসকের বক্তব্যে অমিল, তদন্ত কোন পথে?
রহস্য উদঘাটন করে পিবিআই বলছে ঘটনাটি ‘গোপন সম্পর্কের’ বলি
রহস্য উদঘাটন করে পিবিআই বলছে ঘটনাটি ‘গোপন সম্পর্কের’ বলি
গাজী কারখানায় নিখোঁজ ১৮২ জন মারা গেছে, স্বজনদের দাবি ‘আজও জীবিত’
গাজী কারখানায় নিখোঁজ ১৮২ জন মারা গেছে, স্বজনদের দাবি ‘আজও জীবিত’