সুস্থতার জন্য দই

লাইফস্টাইল ডেস্ক
২১ ডিসেম্বর ২০১৫, ১৫:২৫আপডেট : ২১ ডিসেম্বর ২০১৫, ১৬:১৬

yogurt2

দইয়ে রয়েছে কার্বোহাইড্রেড, প্রোটিন, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, পটাশিয়াম, ভিটামিন এ, ডি, ই এবং শরীরের জন্য প্রয়োজনীয় আরও বিভিন্ন উপাদান। নিয়মিত দই খেলে শরীর সুস্থ থাকে। জেনে নিন দইয়ের গুণাগুণ-

দাঁতের সুস্থতা
দইয়ে রয়েছে ফসফরাস ও ক্যালসিয়াম। দাঁত শক্তিশালী করতে সাহায্য করে এ দুটি উপাদান। আর জানেনই তো, সুস্থ দাঁত মানেই সুন্দর হাসি!    

চুল ও ত্বকের সুস্থতায়
ভিটামিন ই, ফসফরাস এবং জিঙ্ক ত্বক ও চুল ভালো রাখে। দইয়ে এ উপাদানগুলো রয়েছে প্রচুর পরিমাণে। প্রতিদিন এক কাপ দই খেলে চুল ও ত্বক প্রাকৃতিকভাবে উজ্জ্বল ও সুস্থ থাকবে।

রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে
নিয়মিত দই খেলে দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে। ক্ষতিকারক রোগজীবাণুকে দেহে বাসা বাঁধতে দেয় না দইয়ে থাকা বিভিন্ন প্রয়োজনীয় উপাদান।  

দুধের বিকল্প হিসেবে
অনেকে দুধ পান করতে পছন্দ করেন না। অনেকের আবার দুধ হজম করতেও সমস্যা হয়। তাদের জন্য চমৎকার বিকল্প হতে পারে দই। দই ল্যাকটোসকে ল্যাকটিক অ্যাসিডে পরিণত করে। ফলে দ্রুত হজম হয় এটি।

হৃদযন্ত্রের সুস্থতায়
বর্তমানে বিভিন্ন ধরনের অনিয়মের কারণে কম বয়সেই হৃদরোগে ভোগেন অনেকে। দই দূরে রাখবে হৃদরোগকে। নিয়মিত দই খেলে ধমনীতে ক্ষতিকারক কোলেস্টেরল জমতে পারে না। ফলে উচ্চ রক্তচাপের মতো রোগ থেকে মুক্তি মেলে।

ওজন কমাতে  
দইয়ে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম রয়েছে। সাম্প্রতিক গবেষণায় দেখা গেছে, প্রতিদিন ১৮ আউন্স দই খেলে পেটের অতিরিক্ত মেদ কমে যায়।
 
/এনএ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম