ক্রিসমাস ট্রি সাজাচ্ছেন কি?

লাইফস্টাইল ডেস্ক
২১ ডিসেম্বর ২০১৫, ২১:৩২আপডেট : ২২ ডিসেম্বর ২০১৫, ১৫:৩৫

12422099_10205664342069668_1875447053_o

ক্রিসমাস দুয়ারে কড়া নাড়ছে। হাতে একদম সময় নেই কিন্তু আপনার বাড়ির ক্রিসমাস ট্রি এখনও সাজানো শেষ হয়নি। কত কি যে লাগবে সেটি বলার অপেক্ষা রাখে না।তাহলে এই বড়দিনে আপনার বাড়িতে সান্তা এসে উপহার রাখবে কোথায়?  এখন আপনার করণীয় একটিই ঝটপট ট্রি সাজানোর ব্যবস্থা করা।

তেজগাঁর বাসিন্দা রোনাল্ড ক্রুজ ইতোমধ্যে তার ক্রিসমাস ট্রি সাজিয়ে ফেলেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি বেশ কয়েকটি ছবিও দিয়েছেন। তিনি ও তার নাতি তারাশ মিলে সাজানোর কাজটি করেছেন। তিনিই বাংলা ট্রিবিউনকে জানালেন, ৫ হাজার টাকার মধ্যে সুন্দর করে একটি ট্রি সাজানো যায়।

এক মিটার সমান লম্বা প্লাস্টিকের ক্রিসমাস ট্রি কিনতে আপনার খরচ পড়বে ২৪০০ থেকে তিন হাজার। তার সঙ্গে নিতে হবে আপনার পছন্দের উপকরণ। আপনি চাইলে বেল, লাইট, বল, স্টার, প্লাস্টিকের ফ্রুটসহ আরও অনেক ঘর সাজানোর উপকরণ কিনতে পারেন যা দিয়ে আপনি ট্রি সাজাবেন।

 

12373358_10153378082291376_1121212498855847845_n অনেকে একটু ভিন্নতা আনার জন্য সোলার পুতুল, কাগজের ছিক্কা, অরিগ্যামি দিয়েও সাজাতে পারেন। এজন্য আপনাকে একটু ঢু মারতে হবে আড়ং বা যাত্রায়। বা নিজেও বানিয়ে নিতে পারেন যদি আপনি অরিগ্যামি এক্সপার্ট হন।

ভালো কথা সাজানোর বুদ্ধি তো দেওয়া হলো, কিন্তু ক্রিসমাস ট্রি থেকে শুরু করে লাইট ও অন্যান্য উপকরণ কোথায় পাবেন? এগুলো পাবেন আপনার নিকটস্থ চার্চের সামনের স্টেশনারি দোকান থেকে। ক্রিসমাস উপলক্ষে কয়েকটি চার্চের সামনেও পসরা বসেছে। সুতরাং দেরি কেনও এখনই শুরু করে দিন আপনার গাছ সাজানো।  আরেকটি কথা না বললেই নয়। এই গাছ কিন্তু প্রতিবছর সাজাতে হবে না। একবার সাজিয়ে পরের বছরের জন্য দিব্বি সব তুলে রাখতে পারবেন। পরের বছর বৈচ্যিত্র বা নতুনত্ব আনতে হলে নতুন কিছু কিনতে পারেন আপনি।ছবি: রোনাল্ড ক্রুজ।/এফএএন/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম