কেনেথ কোল নিউ ইয়র্ক ব্র্যান্ডের মাস্ক পাওয়া যাচ্ছে দেশে

লাইফস্টাইল ডেস্ক
২১ আগস্ট ২০২০, ১২:০০আপডেট : ২১ আগস্ট ২০২০, ১৩:৩১

ক্ল্যাসিক গ্রুপ নিয়ে এসেছে বিশ্বখ্যাত ব্র্যান্ড কেনেথ কোল নিউ ইয়র্ক এর ৬ লেয়ার বিশিষ্ট অ্যান্টি ব্যাকটেরিয়াল সিস্টেম সমৃদ্ধ মাস্ক। নিয়ম মেনে ধুয়ে ৩০ বার পর্যন্ত ব্যবহার করা যাবে মাস্কটি। এটি পাওয়া যাবে ই-কমার্স সাইট দারাজ, ইভ্যালি এবং ক্লিক এন শপে।

কেনেথ কোল নিউ ইয়র্ক ব্র্যান্ডের মাস্ক পাওয়া যাচ্ছে দেশে
হালকা এবং আরামদায়ক ফেব্রিকের তৈরি মাস্কটি ৯৫ শতাংশের বেশি ভাইরাস ও ব্যাকটেরিয়া রোধ করতে সক্ষম। মাস্কটির পিএফই (পার্টিকেল ফিল্টারেশন ইফিশিয়েন্সি) সাব মাইক্রন লেভেরের অতি ক্ষুদ্রাতিক্ষুদ্র কণাও আটকে দেয়। ৬ লেয়ারের এই মাস্কের একদম ভেতরের অংশে রয়েছে আর্দ্রতা নিয়ন্ত্রণকারী এন্টিব্যাকটেরিয়াল ফিনিশিং ইনার লেয়ার। এর ওপরে থাকছে একটি স্প্যান বন্ড লেয়ার, যা ফ্লুইড প্রটেকশন প্রদান করে। এরপর থাকছে দুটি মেল্ট ব্লোন লেয়ার যা বাতাসে থাকা এন্টিব্যাকটেরিয়া এবং অতি ক্ষুদ্র সব কণাকে আটকে দিতে সক্ষম। যথাক্রমে এরপর থাকছে আরেকটি স্পান বন্ড লেয়ার এবং একটি আর্দ্রতা নিয়ন্ত্রণকারী এন্টিব্যাকটেরিয়াল ফিনিশিং আউটার লেয়ার।
ক্ল্যাসিক গ্রুপের ডিরেক্টর মোহাম্মাদ ইরফান আজিম বলেন, ‘বর্তমানে ভালো মানের মাস্কের চাহিদার তুলনায় সরবরাহ অপ্রতুল এবং নকল ও নিম্নমানের মাস্কে বাজার সয়লাব হয়ে গেছে। তাই গ্রাহকদের চাহিদা ও প্রয়োজনীয়তা উপলব্ধি করে আমরা এই মাস্ক নিয়ে আসার সিদ্ধান্ত নিয়েছি যা ঘরে বসেই খুব সহজে ও সুলভ মূল্যে অনলাইনে অর্ডার করে ক্রেতারা পেয়ে যাবেন।’
উল্লেখ্য, কেনেথ কোল নিউ ইয়র্ক প্রায় ৩৫ বছর ধরে ফ্যাশন শিল্পে তাদের নৈপুণ্যের জন্য সমাদৃত হয়ে আসছে।

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম