চুল জটহীন রাখবেন যেভাবে

লাইফস্টাইল ডেস্ক
২৫ আগস্ট ২০২০, ১৭:০০আপডেট : ২৫ আগস্ট ২০২০, ১৮:১০

রুক্ষ চুল খুব সহজে হয়ে পড়ে অবিন্যস্ত। জট ছাড়াতে গিয়ে ঝরে পড়ে চুল। চুলে রঙ করা, হেয়ার ড্রায়ারের অতিরিক্ত ব্যবহার, তেলের অভাবসহ নানা কারণে চুল হয়ে যেতে পারে রুক্ষ। জেনে নিন চুল জটহীন ও মসৃণ রাখার জন্য কীভাবে যত্ন নেবেন চুলের।

চুল জটহীন রাখবেন যেভাবে

  • নারকেলের দুধ হালকা আঁচে গরম করে চুলের গোড়ায় লাগান। আধা ঘণ্টা পর শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন।
  • মেথি সারারাত ভিজিয়ে রেখে পরদিন পানি দিয়ে চুল ধুয়ে ফেলুন।
  • নারকেলের তেলের সঙ্গে ভিটামিন ই অয়েল মিশিয়ে ম্যাসাজ করুন চুলে। ৪০ মিনিট পর ধুয়ে ফেলুন ভেষজ শ্যাম্পু দিয়ে।
  • পাকা কলা চটকে অল্প মধু ও নারকেল তেল মিশিয়ে চুলে লাগিয়ে রাখুন। আধা ঘণ্টা পর ধুয়ে ফেলুন।
  • ডিম ফেটিয়ে আমন্ড অয়েল মিশিয়ে চুলে লাগিয়ে রাখুন। ২৫ মিনিট পর শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন।
  • অ্যালোভেরা জেলের সঙ্গে নারকেল তেল ও অলিভ অয়েল মিশিয়ে চুলে লাগান। ৩০ মিনিট পর ধুয়ে ফেলুন।
  • তেল গরম করে ম্যাসাজ করুন চুলে। গরম তোয়ালে দিয়ে জড়িয়ে রাখুন চুল। ১৫ মিনিট পর শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন।

জেনে নিন

  • শ্যাম্পু শেষে অবশ্যই কন্ডিশনার ব্যবহার করবেন।
  • ভিনেগার মিশ্রিত পানি দিয়ে চুল ধুয়ে নিতে পারেন শ্যাম্পু শেষে।
  • চায়ের লিকার ঠাণ্ডা করে চুল ধুয়ে নিন।
  • ভেজা চুল আঁচড়াবেন না।
  • চুল প্রাকৃতিক বাতাসে শুকান।
  • বৃষ্টিতে চুল ভিজে গেলে অবশ্যই চুল ধুয়ে নিন শ্যাম্পু দিয়ে।   
/এনএ/
সম্পর্কিত
বিশেষজ্ঞ পরামর্শহেয়ার ডাইয়ে সৌন্দর্য বাড়লেও ত্বকে হতে পারে যেসব ক্ষতি
বিশেষজ্ঞ পরামর্শ: এক মাসের ক্লান্তি দূর করতে কী করবেন?
ত্বকের যত্ন নিন: বয়সের তুলনায় বুড়িয়ে যাচ্ছেন?
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম