রেসিপি: নারকেলের দুধে সবজি রান্না

লাইফস্টাইল ডেস্ক
২৬ আগস্ট ২০২০, ২২:২৮ আপডেট : ২৬ আগস্ট ২০২০, ২২:২৯

নারকেলের দুধে ডিম বা মাছ রান্না তো খেয়েছেন। এবার রান্না করে ফেলুন নারকেলের দুধে সবজি। মজাদার আইটেমটি পরিবেশন করুন ভাত অথবা রুটির সঙ্গে।

রেসিপি: নারকেলের দুধে সবজি রান্না
উপকরণ
নারকেলের তেল- ১ টেবিল চামচ
রসুন- ৫ কোয়া (মিহি কুচি)
আদা- ১ ইঞ্চি (মিহি কুচি)
কারি পাতা- কয়েকটি (কুচি)
ক্যাশুনাট- ১/৪ কাপ
পেঁয়াজ- ১/৪ কাপ (কুচি)
টমেটো কুচি- আধা কাপ
লবণ- স্বাদ মতো
কাঁচা মরিচ- ৪টি (ফালি করা)
পুদিনা পাতা কুচি- ১/৪ কাপ
ভেজিটেবল স্টক কিউব- ১টি
হলুদের গুঁড়া- ১ চা চামচ
কারি পাউডার- ১ চা চামচ
গাজরের টুকরো- আধা কাপ  
সুইট কর্ন- আধা কাপ
মটরশুঁটি- আধা কাপ
ব্রকোলি- ২ কাপ
নারকেলের দুধ- ১ কাপ
লাল ক্যাপসিকাম- ১/৪ কাপ
সবুজ ক্যাপসিকাম- ১/৪ কাপ
লেবু- ১টি
প্রস্তুত প্রণালি
প্যানে তেল গরম করে আদা, কুচি রসুন কুচি এবং কারি পাতা দিয়ে কয়েক মিনিট নাড়ুন। ক্যাশুনাট দিয়ে এক মিনিট নেড়ে পেঁয়াজ কুচি দিয়ে দিন। দুই এক মিনিট নেড়ে টমেটো কুচি ও লবণ দিয়ে নাড়ুন। টমেটো নরম হয়ে গেলে কাঁচা মরিচের ফালি, হলুদের গুঁড়া, ভেজিটেবল স্টক কিউব ও কারি পাউডার দিয়ে দিন। ভেজিটেবল স্টক কিউব কিনতে পাবেন বড় বর সুপার শপগুলোতে। চাইলে ঘরে তৈরি ভেজিটেবল স্টকও ব্যবহার করতে পারেন। পুদিনা পাতা কুচি ও গাজর দিয়ে দিন। দেড় কাপ পানি দিয়ে ঢেকে দিন প্যান। চুলার জ্বাল কমিয়ে কয়েক মিনিট রেখে দিন। এরপর ক্যাপসিকাম বাদে একে একে বাকি সব সবজি দিন। ভাজা ভাজা হলে নারকেলের দুধ ও লেবুর রস ক্যাপসিকাম কুচি দিন। কয়েক মিনিট ঢেকে রান্না করুন। নামিয়ে পরিবেশন করুন গরম ভাতের সঙ্গে।  

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গ্রেফতার শুনানিতে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালের ভগ্নিপতি, ‘ছাত্রশিবিরে জড়িত ছিলাম’
গ্রেফতার শুনানিতে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালের ভগ্নিপতি, ‘ছাত্রশিবিরে জড়িত ছিলাম’
সন্ত্রাসের বিরুদ্ধে ‘অলআউট অ্যাকশনে’ পুলিশ
সন্ত্রাসের বিরুদ্ধে ‘অলআউট অ্যাকশনে’ পুলিশ
বিয়ের আয়োজনেই কি বোঝা যায়, দাম্পত্য কেমন হবে?
বিয়ের আয়োজনেই কি বোঝা যায়, দাম্পত্য কেমন হবে?
ফুটপাতে উচ্ছেদ অভিযান দীর্ঘমেয়াদি পরিকল্পনা, নাকি লোকদেখানো?
ফুটপাতে উচ্ছেদ অভিযান দীর্ঘমেয়াদি পরিকল্পনা, নাকি লোকদেখানো?
সর্বাধিক পঠিত
‘অসমাপ্ত আত্মজীবনী’ বই বিক্রয়ে বাধা নিয়ে মধ্যরাতে আসিফ নজরুলের পোস্ট
‘অসমাপ্ত আত্মজীবনী’ বই বিক্রয়ে বাধা নিয়ে মধ্যরাতে আসিফ নজরুলের পোস্ট
পুলিশ পরিদর্শককে কল করে এমপি বললেন ‘এসব ফাইজলামি বাদ দেন’
পুলিশ পরিদর্শককে কল করে এমপি বললেন ‘এসব ফাইজলামি বাদ দেন’
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে কল করে যা বললেন মন্ত্রী
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে কল করে যা বললেন মন্ত্রী
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে মন্ত্রীর ফোন, জিএম বরখাস্ত
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে মন্ত্রীর ফোন, জিএম বরখাস্ত
পুলিশের ঊর্ধ্বতন দুই কর্মকর্তা বরখাস্ত
পুলিশের ঊর্ধ্বতন দুই কর্মকর্তা বরখাস্ত