করলার ৩ পদ

লাইফস্টাইল ডেস্ক
০২ সেপ্টেম্বর ২০২০, ১৪:১০ আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২০, ১৫:০১

তিতকুটে স্বাদের কারণে করলা খেতে পছন্দ করেন না অনেকেই। তবে জানেন কি পুষ্টিগুণের দিক থেকে এই সবজি অনন্য? কোলেস্টেরল ও সুগার নিয়ন্ত্রণে রাখে করলা। জেনে নিন তিতা কমিয়ে কীভাবে মজাদার উপায়ে রান্না করবেন করলা।   

করলার ৩ পদ
খাট্টা-মিঠা করলা

করলার ৩ পদ
৪টি করলা গোল করে স্লাইস করে ৩ টেবিল চামচ লবণ মেখে রেখে দিন ২ থেকে ৩ ঘণ্টা। এতে করলার তিতকুটে স্বাদ অনেকটাই দূর হবে। তেল গরম করে ১ চা চামচ জিরা, ১ চা চামচ সরিষা, ২ টেবিল চামচ কারি পাতা ও কয়েকটি কাঁচা মরিচ ভেজে নিন। ১ টেবিল চামচ আদা বাটা ও ১ টেবিল চামচ রসুন বাটা দিন। ১ চা চামচ ধনিয়া গুঁড়া, আধা চা চামচ মরিচ গুঁড়া, আধা চা চামচ হলুদ গুঁড়া ও ১ টেবিল চামচ আমচুর পাউডার দিন। সামান্য পানি দিয়ে কষিয়ে নিন মসলা। কষানো হয়ে গেলে করলার টুকরা দিয়ে দিন। ২ টেবিল চামচ তেঁতুলের পেস্ট ও স্বাদ মতো লবণ দিয়ে রান্না করুন। ২ টেবিল চামচ গুড় দিয়ে আরও ২ মিনিট রান্না করে নামিয়ে নিন।
করলার চিপস

করলার ৩ পদ
২৫০ গ্রাম করলা ধুয়ে শুকিয়ে নিন। গোল করে কাটুন। লবণ মিশ্রিত পানিতে করলা ডুবিয়ে রাখুন ৫ মিনিট। ৫ মিনিট পর কলের পানি দিয়ে ধুয়ে নিন। আধা চা চামচ জিরার গুঁড়া, আধা চা চামচ হলুদ গুঁড়া, আধা চা চামচ মরিচ গুঁড়া, আধা চা চামচ ধনিয়ার গুঁড়া ও এক চিমটি লবণ দিয়ে মেখে নিন করলার টুকরা। ঢেকে রাখুন ৫ মিনিট। আরেকটি প্লেটে ৫০ গ্রাম করে চালের আটা ও কর্ন ফ্লাওয়ার মিশিয়ে নিন। করলার টুকরা এই মিশ্রণে গড়িয়ে ডুবো তেলে মচমচে করে ভেজে তুলুন।
করলা ভাজি

করলার ৩ পদ
৪টি বড় করলা ছোট টুকরা করে কেটে নিন। ১ চা চামচ লবণ ছিটিয়ে মেখে নিন। ৩০ মিনিট রেখে ধুয়ে নিন। মাঝারি আঁচে কড়াই বসিয়ে দিন চুলায়। ২ টেবিল চামচ সরিষার তেল গরম করে ১ চা চামচ বুটের ডাল, ১ চা চামচ সরিষা, কয়েকটি কারি পাতা, ২ চিমটি হিং ও কয়েকটি শুকনা মরিচ দিন। নেড়েচেড়ে করলার টুকরা দিয়ে দিন। কয়েক মিনিট ভালো করে নেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিন কড়াই। ৫ থেকে ৭ মিনিট পর ১ চা চামচ তেঁতুলের রস, আধা চা চামচ হলুদ ও স্বাদ মতো লবণ দিন। চাইলে সামান্য চিনি বা গুড় মেশাতে পারেন।

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কার্যক্রম নিষিদ্ধ মহিলা যুবলীগ নেত্রী খুকি গ্রেফতার
কার্যক্রম নিষিদ্ধ মহিলা যুবলীগ নেত্রী খুকি গ্রেফতার
৬৪ জেলায় বিনা মূল্যে এআই প্রশিক্ষণ দেবে সরকার, আবেদন করবেন যেভাবে
৬৪ জেলায় বিনা মূল্যে এআই প্রশিক্ষণ দেবে সরকার, আবেদন করবেন যেভাবে
তুরস্কের ফার্স্ট লেডির সঙ্গে জুবাইদা রহমানের জিরো ওয়েস্ট মিউজিয়াম উদ্বোধন 
তুরস্কের ফার্স্ট লেডির সঙ্গে জুবাইদা রহমানের জিরো ওয়েস্ট মিউজিয়াম উদ্বোধন 
বিএনপি নেতাকে ছুরিকাঘাতের সূত্র ধরে মিললো ১১টি ‘শক্তিশালী আইইডি’ বোমা, কে এই সুজন?
বিএনপি নেতাকে ছুরিকাঘাতের সূত্র ধরে মিললো ১১টি ‘শক্তিশালী আইইডি’ বোমা, কে এই সুজন?
সর্বাধিক পঠিত
ছুটে আসছে হাজারো মানুষ, নিচ্ছে তাজা ইলিশের স্বাদ: লাগে না প্রবেশ ফি
ছুটে আসছে হাজারো মানুষ, নিচ্ছে তাজা ইলিশের স্বাদ: লাগে না প্রবেশ ফি
রুশ তরুণীর আমন্ত্রণে বেলারুশের গ্রামে ভারতীয় ইউটিউবার
রুশ তরুণীর আমন্ত্রণে বেলারুশের গ্রামে ভারতীয় ইউটিউবার
৩৫ হাজার নাগরিকের জাতীয় পরিচয়পত্র লক
৩৫ হাজার নাগরিকের জাতীয় পরিচয়পত্র লক
চাঁদাবাজদের ভয়ে গোপনে ডিসিকে স্মারকলিপি, এক জেলার সব ফার্মেসি বন্ধের ঘোষণা
চাঁদাবাজদের ভয়ে গোপনে ডিসিকে স্মারকলিপি, এক জেলার সব ফার্মেসি বন্ধের ঘোষণা
বারবার বললেও শ্রমিকরা কাজে যোগ দেননি, দুই কারখানা বন্ধ ঘোষণা
বারবার বললেও শ্রমিকরা কাজে যোগ দেননি, দুই কারখানা বন্ধ ঘোষণা