কালোজিরার যত গুণ

লাইফস্টাইল ডেস্ক
০৪ সেপ্টেম্বর ২০২০, ১৬:০০আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২০, ১৬:০০

বিভিন্ন ধরনের রোগ নিরাময় করতে পারে কালোজিরার বীজ ও তেল। এতে থাকা থাইমোকুইনন, নাইজেলেডিন ও আলফা-হেডেরিন নামের বায়োঅ্যাক্টিভ যৌগগুলোর ঔষধি গুণ রয়েছে অনেক।

কালোজিরার যত গুণ

  • কালোজিরাতে রয়েছে অ্যান্টি ইনফ্ল্যামেটরি উপাদান। নাক বন্ধ হয়ে যাওয়ার অস্বস্তি দূর করতে পারে এটি। আবার কালোজিরার তেল ইনহেলেশন অ্যালার্জির ক্ষেত্রেও কাজে দেয়।
  • কালোজিরাতে অ্যান্টি-অ্যাজমাটিক উপাদান রয়েছে। ফুসফুসের কার্যক্ষমতা বাড়াতেও এটি উপকারী।
  • এতে থাকা বায়োঅ্যাক্টিভ যৌগ থাইমোকুইনন ব্যাকটিরিয়া, ফাঙ্গাস, প্যারাসাইট ও ভাইরাসজনিত সংক্রমণের বিরুদ্ধে কার্যকর।
  • কালোজিরা প্রাকৃতিক অ্যান্টি-অক্সিডেন্ট। ডায়াবেটিস, হার্টের সমস্যা বা উচ্চ রক্তচাপের মতো নানা রোগের নেপথ্যের কারণ অক্সিডেটিভ স্ট্রেস। এই স্ট্রেস দূর করতে সাহায্য করে কালোজিরা।
  • কালোজিরা খেলে প্রসূতি মায়ের বুকের দুধ বাড়ে।

কীভাবে খাবেন
কালোজিরা ভর্তা হিসেবে খাওয়ার প্রচলন রয়েছে। রান্নায় ফোড়ন হিসেবে ব্যবহার করতে পারেন। এছাড়া গুঁডড়া করে কুসুম গরম পানিতে মিশিয়েও খেতে পারেন। মধু ও লেবুর রস মেশাতে পারেন এতে।

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম