পুষ্টিগুণে অনন্য ইলিশ মাছ

আমিনা শাহনাজ হাশমি
০১ অক্টোবর ২০২০, ১৭:০০আপডেট : ০১ অক্টোবর ২০২০, ১৭:১০

আমরা মাছে-ভাতে বাঙালি। আর মাছ যদি হয় ইলিশ, তাহলে তো কথাই নেই! বাঙালির সংস্কৃতির সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে এই মাছটি। এটি স্বাদে যেমন অতুলনীয়, তেমনি পুষ্টিতে ভরপুর।

পুষ্টিগুণে অনন্য ইলিশ মাছ

ইলিশে রয়েছে প্রচুর পরিমাণে ক্যালোরি। এছাড়া পটাশিয়াম, আয়রন, ফসফরাস, সোডিয়াম, জিংক, ক্যালসিয়াম পাওয়া যায় এই মাছ থেকে। রয়েছে প্রচুর পরিমাণে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড। আমাদের শরীরের প্রয়োজনীয় সবটুকু ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড আমরা এই মাছটি থেকেই পেতে পারি। এই উপাদানটি আমাদের মস্তিষ্ক ও চোখের জন্য খুবই উপকারী।
প্রচুর তেল থাকে ইলিশ মাছে। আমাদের নার্ভ সিস্টেমকে শক্তিশালী করে তোলে এই তেল। আমাদের হার্টে যে খারাপ কোলেস্টেরল রয়েছে, তা ইলিশ মাছের এই ফ্যাট বের করে দিতে পারে। ইলিশে পারদের পরিমাণ খুবই কম থাকে, ফলে আমরা খুব সহজেই এটি গ্রহণ করতে পারি। ইলিশ মাছ ভিটামিন ডি-এর খুব ভালো উৎস।
এক নজরে দেখে নিন ইলিশ খাওয়া কেন জরুরি-

  • ইলিশ মাছ রক্তের কোলেস্টেরল নিয়ন্ত্রণ করে।
  • এর বেশিরভাগই উপকারী চর্বি, যা রক্তের খারাপ কোলেস্টেরল দূর করে।
  • ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড থাকায় হৃদরোগসহ বেশ কিছু রোগের ওষুধ হিসেবে ব্যবহৃত হয় ইলিশ।
  • রক্তসঞ্চালন বাড়ায়।
  • শরীরের নানা রকম ব্যথা কমায় এই মাছ।
  • এই মাছে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড থাকায় বিষণ্ণতা কমাতে সাহায্য করে।
  • আমাদের স্মৃতিশক্তিকে শক্তিশালী করে ইলিশ।

রান্নার পদ্ধতি
ইলিশ মাছ খুবই স্বাস্থ্যকর। সঠিক পদ্ধতিতে রান্না করলে পুষ্টিগুণ অটুট থাকে এই মাছের। যেমন ভাপা ইলিশ, সর্ষে ইলিশ, ইলিশ পাতুরি। ইলিশ মাছ কড়া তেলে না ভাজাই উত্তম। কারণ কড়া তেলে ভাজলে এর সব রকম পুষ্টি উপাদান নষ্ট হয়ে যায়। পাতলা ঝোল বা ভাপা ইলিশ খাওয়াই ভালো। অনেকেই ইলিশ মাছ ফ্রিজে সংরক্ষণ করে রাখেন। ইলিশ মাছ অনেক দিন ফ্রিজে সংরক্ষণ করলে এর পুষ্টিগুণ নষ্ট হয়ে যায়। তাই মৌসুমের মাছ মৌসুমে খাওয়াই ভালো।

লেখক- পুষ্টিবিদ 

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম