মচমচে চিংড়ি ভাজা

লাইফস্টাইল ডেস্ক
০৫ অক্টোবর ২০২০, ২২:১৮আপডেট : ০৫ অক্টোবর ২০২০, ২২:২১

বিকেলের নাস্তায় চায়ের সঙ্গে মচমচে করে ভাজা চিংড়ি পরিবেশন করতে পারেন। এটি খেতে যেমন সুস্বাদু, তেমনি বানিয়ে ফেলাও ভীষণ সহজ। জেনে নিন রেসিপি।

মচমচে চিংড়ি ভাজা চিংড়ির কোটিংয়ের ব্যাটার তৈরির উপকরণ  
ডিম- ২টি (সাদা অংশ)
ময়দা-১ টেবিল চামচ
কর্ন ফ্লাওয়ার-১ টেবিল চামচ
মরিচের গুঁড়া-১/৪ চা চামচ
গরম মসলার গুঁড়া- ১/৪ চা চামচ
লবণ- স্বাদ মতো  

চিংড়ি ম্যারিনেটের উপকরণ
চিংড়ি- ২৫০ গ্রাম
লেবুর রস- ১ টেবিল চামচ
আদা বাটা- ১/৪ চা চামচ
রসুন বাটা- ১/৪ চা চামচ
কালো গোলমরিচের গুঁড়া- ১/২ চা চামচ
লবণ-স্বাদ মতো
অন্যান্য উপকরণ
পাউরুটি স্লাইস- ৬ পিস
কর্ন ফ্লাওয়ার- আধা কাপ
তেল- ভাজার জন্য
প্রস্তুত প্রণালি
চিংড়ি পরিষ্কার করে ম্যারিনেট করার উপকরণগুলো দিয়ে মেখে ৩০ মিনিটের রেখে দিন। পাউরুটির চারপাশের শক্ত অংশ ফেলে একদম ছোট ছোট টুকরো করে কেটে নিন। এটি ভাজার আগে কোটিংয়ের জন্য ব্যবহৃত হবে। এছাড়া ডিমের সাদা অংশ একদম ঘন করে ফেটিয়ে ব্যাটার তৈরির বাকি উপকরণ মিশিয়ে তৈরি করে ফেলুন আরেকটি কোটিং। একটি বাটিয়ে আধা কাপ কর্নফ্লাওয়ার ঢেলে নিন।
প্যানে তেল গরম করুন। ম্যারিনেট করে রাখা চিংড়ি প্রথমে কর্ন ফ্লাওয়ারে গড়িয়ে ডিমের ব্যাটারে কোট করে নিন। সবশেষে টুকরো পাউরুটি লাগিয়ে গরম তেলে ভেজে তুলুন। পরিবেশন করুন সসের সঙ্গে।

ছবি ও রেসিপি- ফারজানা পাটওয়ারি 

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম