পূজার রেসিপি

ষষ্ঠীর মিষ্টি হোক বাড়িতেই

রেবেকা সুলতানা ইভা
২২ অক্টোবর ২০২০, ০২:১৩আপডেট : ২২ অক্টোবর ২০২০, ০২:৩৪

দেখতে দেখতে শুরু হয়ে গেল দুর্গা পূজা। দোলায় চড়ে হেমন্তে দেবী এলেন মর্তে। বোধন শেষে এবার খাওয়া-দাওয়া ঘোরা-ফেরা আর অঞ্জলি দেওয়া। করোনাকালে বাইরের খাওয়া একদম কমে গেছে সবার। তাই যদি ঘরেই বানানো যায় পূজার মিষ্টি। জেনে নিন সহজতম রেসিপিতে গোলাপজাম বানানোর পদ্ধতি...  গোলাপজাম

উপকরণ:

ছানা- ১ কাপ

মাওয়া- ১ কাপ

ময়দা- ১/৪ কাপ

ঘি- এক টেবল চামচ

চিনি- এক চা চামচ

বেকিং পাউডার- ১/৪ চা চামচ

লিকুইড দুধ- ১ টেবল চামচ

সিরা তৈরির উপকরণ: 

 চিনি- ৩ কাপ

পানি- ৫ কাপ

তেল- ভাজার জন্য গোলাপজাম

প্রণালি: সিরার উপকরণ ও তেল ছাড়া বাকি সব সরঞ্জাম একসঙ্গে  ভালো করে মেখে মসৃণ বল বানাতে হবে। তারপর কম আঁচে তেলে ভেজে নিতে হবে লাল করে। অন্য চুলায় সিরা ফুটতে থাকবে। ভাজা মিষ্টিগুলো নামিয়ে একটু ঠাণ্ডা হলে গরম সিরায় দিতে হবে। একবার ফুটে উঠলে নামিয়ে  রাখতে হবে ৭/৮ ঘণ্টার জন্য। এরপর পরিবেশন করুন দারুণ স্বাদের মিষ্টি। আজই হয়ে যাক মিষ্টি।

ছবি: মনটা করে খাই খাই এর সৌজন্যে।  

/এফএএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম