থার্টিফার্স্ট নাইটে কাবাব হচ্ছে কি?

লাইফস্টাইল ডেস্ক
২৭ ডিসেম্বর ২০১৫, ১৯:৫০আপডেট : ২৭ ডিসেম্বর ২০১৫, ১৯:৫৪
image

শিক কাবাব

বরাবরের মতো এবারেও থার্টিফার্স্ট নাইটের আয়োজন সারা। সব প্রস্তুত তো? কী করছেন সেটি না হয় নাই জানলাম। কিন্তু বার্বিকিউ করছেন তো? নিশ্চিত করছেন। তাহলে আজকেই জেনে নিন রেসিপিটা। আজকে দেওয়া হচ্ছে শিক কাবাবের রেসিপি। এর পর আসবে চিকেন টিক্কা। আপনার বছরের প্রথম রাত জমজমাট করতে পাশেই আছে বাংলা ট্রিবিউন।

উপকরণ: গরুর মাংস হাড় ছাড়া –এক কেজি

আদা বাটা-দুই টেবল চামচ

রসুন বাটা-দেড় টেবল চামচ

হলুদ গুড়া -এক চা চামচ

মরিচের গুড়া-এক টেবল চামচ

জিরা গুড়া-২ চা চামচ

গোল মরিচ গুড়া-আধা চা চামচ

গরম মশলার গুড়া -আধা চা চামচ

টক দই -এক কাপ/২৫০ গ্রাম

লবণ পরিমাণ মতো

শিরকা দুই টেবল চামচ

এরারুট বা কর্ন ফ্লাউয়ার-এক টেবল চামচ(সব পানি শুষে নিবে)

তেল-আধ কাপ

লেবুর রস -আধ কাপ

কাবাব হচ্ছে

প্রণালী- মাংস এক ইঞ্চি মোটা করে কেটেধুয়ে পানি ঝড়িয়ে তেল ও লেবুর রস বাদে সব উপকরণ মেখে ৩-৪ ঘণ্টা রাখুন। এর চেয়ে বেশি সময় রাখতে পারলে আরও ভালো। এর পর কয়লা জ্বালিয়ে শিকে গেঁথে কয়লায় বা চুলায় দিয়ে দিন। মাঝে মাঝে ব্রাশ দিয়ে একটু তেল ও লেবুর রস ছড়িয়ে দিন। কয়লা জ্বালাতে নিয়মিত বাতাস করুন কিংবা ফ্যান সেট করে নিন কাবাব চুলার পাশে।

**** শিক কাবাব বানাতে ধৈর্য্য ছাড়া আর তেমন কোনো উপকরণ লাগে না। ধৈর্য্য ধরে বসে পড়ুন। ওহ ভালোকথা বাজার থেকে পছন্দ অনুযায়ী কাবাব চুলা, শিক ও কয়লা কিনে নিতে ভুলবেন না যেনও। কয়লা জ্বালাতে কেরোসিন লাগবে। সেটিও অল্প একটু কিনে নিয়েন।

সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম