পেটে মেদ জমে কেন?

লাইফস্টাইল ডেস্ক
২৯ ডিসেম্বর ২০১৫, ১০:১০আপডেট : ০২ জানুয়ারি ২০১৬, ১২:৩৫
image

পেটের মেদ বাড়ে বিভিন্ন বদভ্যাসের কারণে

শখের জিন্সটা এখন আর কোমরে আঁটছে না! কারণ মেদ-ভুঁড়ি। পেটের মেদ নিয়ে এমন বিপদে থাকেন অনেকেই। তবে পেটে মেদ বেড়ে যাওয়ার পেছনে কিন্তু দায়ী আমাদেরই বিভিন্ন বদভ্যাস। জেনে নিন সেগুলো কী কী-  

দীর্ঘ সময় বসে কাজ করা
ডেস্ক জব বা দীর্ঘ সময় এক জায়গায় বসে কাজ করলে পেটের মেদ বেড়ে যায়।  

ডায়েট সোডা পান করার অভ্যাস
অনেকে মনে করেন ডায়েট সোডায় মেদ বাড়ে না। এটি ভুল ধারণা। সাধারণ সোডার মতো ডায়েট সোডায়ও রয়েছে ক্যালোরি এবং চিনি। ফলে এটি নিয়মিত পান করলে বেড়ে যায় মেদ।

চিন্তা ভাবনা ছাড়াই খাওয়ার অভ্যাস
নিয়ম না মেনে যখন তখন যা ইচ্ছা সেটা খেলে বেড়ে যায় পেটের মেদ।

ব্যস্ত অবস্থায় খাওয়া
কাজ করতে করতে অথবা টেলিভিশনের সামনে বসে খেলে স্বাস্থ্য ঝুঁকি বাড়ে। কারণ ব্যস্ত থাকা অবস্থা কতোটুকু খাওয়া হচ্ছে এবং কী খাওয়া হচ্ছে সেটার হিসাব থাকে না। ফলে বাড়তি খাওয়া হয়ে যায়।

জাঙ্ক ফুড খাওয়া
ফাস্ট ফুড এবং জাঙ্ক ফুড পেটে মেদ জমার অন্যতম কারণ। গবেষণায় দেখা গেছে, যাদের জাঙ্ক ফুডে রয়েছে আসক্তি, তারা বেশিরভাগই মেদ-ভুঁড়ির সমস্যায় ভোগেন। 

/এনএ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম