কুষ্টিয়ায় ক্যানসার সচেতনতা প্রোগ্রামের বর্ষপূর্তি উদযাপন

ইবি প্রতিনিধি
১৫ নভেম্বর ২০২০, ১৩:১০আপডেট : ১৫ নভেম্বর ২০২০, ১৪:৪১

ক্যানসার সচেতনতামূলক সংগঠন ‘ক্যানসার অ্যাওয়ারনেস প্রোগ্রাম (ক্যাপ)’ কুষ্টিয়া জোনের পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। এ উপলক্ষে শনিবার (১৪ নভেম্বর) বিভিন্ন কর্মসূচি পালন করে সংগঠনটির কর্মীরা।

কুষ্টিয়ায় ক্যানসার সচেতনতা প্রোগ্রামের বর্ষপূর্তি উদযাপন

জানা যায়, ক্যাপ কুষ্টিয়া জোনের সভাপতি রিয়াদুস সালেহীনের নেতৃত্বে Be Aware, Make Awareness স্লোগানকে সামনে রেখে দিনটি উদযাপন করে তারা। এসময় কুষ্টিয়া এন.এস রোডে পথচারী ও দিনমজুর মানুষের মাঝে ১০০০ মাস্ক বিনামূল্য বিতরণ এবং ক্যানসার সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। 

মাস্ক বিতরন শেষে কুষ্টিয়া সার্কিট হাউজের সামনে ‘উদয় মা ও শিশু পুনর্বাসন কেন্দ্র’ নামক বৃদ্ধাশ্রমে স্তন ও জরায়ু ক্যানসার সচেতনতা ক্যাম্পেইন ও দুপুরের খাবারের আয়োজন করা হয়।  বৃদ্ধাশ্রমে শাহিনা সুলতানা সিনজুর সঞ্চালনায় স্তন ও জরায়ুমুখ ক্যানসার সচেতনতামূলক ক্যাম্পেইন শুরু হয়। 

ক্যাম্পেইনে স্তন ক্যানসার নিয়ে আলোচনা করেন কুষ্টিয়া জোনের সাধারণ সম্পাদক তাজমিন সুলতানা মিমি, জরায়ু ক্যানসার নিয়ে কথা বলেছেন অফিস সহকারী জেরিন তাসনিম ভাবনা।

ক্যাম্পেইনে উপস্থিত ছিলেন ইনফরমেশন অ্যান্ড টেকনোলজি বিভাগের সহকারী অধ্যাপক জসিম উদ্দিন, ক্যাপের কো- ফাউন্ডার মুসা করিম রিপন, ক্যাপের কেন্দ্রীয় কোষাধ্যক্ষ আবদুল্লাহ আল মাহাদী, কুষ্টিয়া জোনের সাবেক সভাপতি সালমান শাহাদাতসহ অন্যান্য স্বেচ্ছাসেবকরা।

এ বিষয়ে ক্যাপ কুষ্টিয়া জোনের সভাপতি রিয়াদুস সালেহীন বলেন, ‘সচেতনতা ছড়িয়ে যাক পৃথিবীর সবখানে। করোনা কেটে গিয়ে সুস্থ হয়ে উঠুক সবাই। ক্যাপের পথচলায় সকলের সহযোগিতা কামনা করছি।’

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম