ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ প্রতিষ্ঠানের বর্ষপূর্তি উদযাপিত

লাইফস্টাইল ডেস্ক
১৭ নভেম্বর ২০২০, ২০:৩২আপডেট : ১৭ নভেম্বর ২০২০, ২১:৪৬

ফ্রিল্যান্সিং প্রশিক্ষণদাতা প্রতিষ্ঠান ‘শিখবে সবাই’ এর মিরপুর শাখার ২ বছর পূর্তি উদযাপন করা হয়েছে। কোভিড-১৯ স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে বর্ষপূর্তির অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে ‘শিখবে সবাই’ এর সদস্য ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ প্রতিষ্ঠানের বর্ষপূর্তি উদযাপিত

প্রশিক্ষণ প্রতিষ্ঠানটি জানায়, ‘শিখবে সবাই’ এর মিরপুর শাখায় এই পর্যন্ত ৫২টি ব্যাচে প্রায় ১৫ শতাধিক শিক্ষার্থী প্রশিক্ষণ নিয়েছেন। এদের মধ্যে বিভিন্ন মার্কেটপ্লেসে সফলভাবে ক্যারিয়ার গড়েছেন প্রায় সাত শতাধিক শিক্ষার্থী। মিরপুর শাখায় সপ্তাহের সাতদিন বিভিন্ন স্কিলের প্রশিক্ষণ চলে। ফেসবুকে ‘শিখবে সবাই ফ্রিল্যান্সার কমিউনিটি’ গ্রুপে শিক্ষার্থীরা নিয়মিত তাদের সাফল্যের গল্প তুলে ধরেন।

দেশের বেকারত্ব দূরীকরণের লক্ষ্যে আইটি সেক্টরে বিভিন্ন দক্ষতা উন্নয়নমূলক প্রশিক্ষণ নিয়ে কাজ করছে ‘শিখবে সবাই’। এ পর্যন্ত প্রায় আট হাজারের বেশি শিক্ষার্থী প্রতিষ্ঠানটি থেকে প্রশিক্ষণ নিয়েছে। যার মধ্যে প্রায় সাড়ে তিন হাজারের বেশি শিক্ষার্থী বিভিন্ন অনলাইন এবং অফলাইন মার্কেটপ্লেসে সফলতার সঙ্গে কাজ করছেন।

‘শিখবে সবাই’ এর চিফ অপারেটিং অফিসার আব্দুল কাদের বলেন, ‘প্রতিষ্ঠার পর থেকেই আমরা বেকারত্ব দূরীকরণে কাজ করছি। সরকারের নেওয়া পদক্ষেপ ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে শিখবে সবাই বদ্ধ পরিকর।’

প্রতিষ্ঠানটি জানায়, এ পর্যন্ত শিক্ষার্থীরা বিভিন্ন স্কিলে প্রশিক্ষণ নিয়ে বাংলাদেশে বসে প্রায় ১.২ মিলিয়ন মার্কিন ডলারেরও বেশি অর্থ উপার্জন করেছেন। ফলে ভাগ্য পরিবর্তন হয়েছে অনেক পরিবারের।

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম