রেস্টুরেন্টের মতো থাই স্যুপ ঘরেই

লাইফস্টাইল ডেস্ক
১৩ ডিসেম্বর ২০২০, ১৯:০৮আপডেট : ১৩ ডিসেম্বর ২০২০, ১৯:০৯

শীতের সন্ধ্যায় মজাদার থাই স্যুপ পরিবেশন করতে পারেন অন্থন কিংবা চিকেন কাটলেটের সঙ্গে। খুব সহজে ঘরেই বানিয়ে ফেলা যায় থাই স্যুপ। জেনে নিন কীভাবে বানাবেন।  

রেস্টুরেন্টের মতো থাই স্যুপ ঘরেই

মাংস ও চিংড়ি ম্যারিনেটের উপকরণ
মুরগির বুকের মাংস- ১/৪ কাপ (লম্বা করে কাটা)
মাঝারি চিংড়ি- ১/৪ কাপ (পরিষ্কার করে মাঝ থেকে অর্ধেক করে নেওয়া)
আদা বাটা- আধা চা চামচ
রসুন বাটা- আধা চা চামচ
লাল মরিচের গুঁড়া- ১ চা চামচ
সাদা গোলমরিচের গুঁড়া- ১/৪ চা চামচ  
লবণ- ১/৪ চা চামচ
স্পেশাল সস তৈরির উপকরণ
হাঁসের ডিমের কুসুম- ২টি
চিলি সস- ১/৪ কাপ
টমেটো সস- ১/৪ কাপ
সয়াসস- ১ টেবিল চামচ
লেবুর রস- ১ টেবিল চামচ
চিনি- ১ টেবিল চামচ
লবণ- স্বাদ মতো
কর্ন ফ্লাওয়ার- ৩ টেবিল চামচ
টেস্টিং সল্ট- আধা চা চামচ
জর্দার রঙ- সামান্য (ঐচ্ছিক)
চিকেন স্টক- ১ কাপ
অন্যান্য উপকরণ
রান্নার তেল- ১ টেবিল চামচ  
রসুন কুচি- ১ টেবিল চামচ
কাঁচা মরিচ- ২টি (ফালি করে কাটা)
শুকনা মরিচ- ১টি (বিচি ছাড়ানো)
চিকেন স্টক- ২ কাপ
থাই আদা- ১ টেবিল চামচ
লেমনগ্রাস- ৮ টুকরা
মাশরুম কুচি- ৩ টেবিল চামচ

প্রস্তুত প্রণালি
মুরগির মাংস ও চিংড়ির সঙ্গে ম্যারিনেট করার সব উপকরণ মেখে রেখে দিন। আরেকটি পাত্রে স্পেশাল সস তৈরির জন্য হাঁসের ডিমের কুসুম ফেটিয়ে বাকি সব উপকরণ মিশিয়ে নিন।
চুলায় প্যান বসিয়ে তেল দিন। তেল গরম হলে রসুন কুচি সামান্য ভেজে ম্যারিনেট করে রাখা চিংড়ি ও মাংস দিয়ে দিন। কাঁচা মরিচ ফালি ও শুকনা মরিচ কুচি দিয়ে নাড়তে থাকুন। মাংস ও চিংড়ি ভাজা ভাজা হলে ২ কাপ চিকেন স্টক দিয়ে দিন। থাই আদা কুচি, লেমনগ্রাস, মাশরুম ও সসের মিশ্রণ দিয়ে লো মিডিয়াম আঁচে নেড়েচেড়ে রান্না করুন। খানিকটা ঘন হয়ে যাওয়ার পর নামিয়ে পরিবেশন করুন।

ছবি ও রেসিপি- ফারজানা’স রেসিপি

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম