কে ক্র্যাফটে ব্রাইডাল আয়োজন

লাইফস্টাইল ডেস্ক
১৭ ডিসেম্বর ২০২০, ১৫:৪২আপডেট : ১৭ ডিসেম্বর ২০২০, ১৬:৫৪

বিয়ের নানা আনুষ্ঠানিকতা, উৎসবের আবহ ও রঙের কথা মাথায় রেখে কে ক্র্যাফট সাজিয়েছে এবারের ব্রাইডাল কালেকশন। এ সংগ্রহে থাকছে বিয়ের পোশাকের নানা আয়োজন। বর ও কনের পানচিনি, গায়ে হলুদ, মেহেদি থেকে শুরু করে আকদ, বিয়ে এবং বিয়ে পরবর্তী বৌভাত, সব অনুষ্ঠানের জন্যই থাকছে বিশেষ বিশেষ পোশাকের আয়োজন।

কে ক্র্যাফটে ব্রাইডাল আয়োজন

আছে বর ও তার নিকটজনের জন্য পাঞ্জাবি, চুড়িদারসহ পোশাকের সেট। আবার শুধু আলাদা করে পাঞ্জাবি বা শেরওয়ানি কাট পাঞ্জাবি, লং কটিও থাকছে। কনে ও সঙ্গীদের জন্য থাকছে গায়ে হলুদ ও বিয়ের দিনে পরার মতো করে তৈরি নানা ডিজাইনের শাড়ি।

থাকছে কনে ও তার উপহার বাক্সে দেওয়ার উপযোগী শাড়ি ও সালোয়ার কামিজ। এছাড়াও কে ক্র্যাফট ক্রেতার চাহিদা ও বাজেট অনুযায়ী শাড়ি ও পাঞ্জাবি, পাগড়ি, নাগরা অর্ডার নিয়ে গ্রাহকদের পছন্দের ডিজাইনে তৈরি করে দিচ্ছে। শিশুদের জন্য বিয়ে বা হলুদের উৎসবধর্মী পোশাকও অর্ডার করে বানিয়ে নেওয়া যাবে। তবে এজন্য ১৫ থেকে ২০ দিন আগেই ফরমায়েশ করতে হবে।

কে ক্র্যাফটে ব্রাইডাল আয়োজন

বিয়ের বাক্সে উপহার দেওয়ার জন্য থাকছে টান এর তৈরি পার্টি ব্যাগ, বেল্ট, ওয়ালেট। মিলিয়ে নিতে পারেন বিয়ের দাওয়াতে পরার উপযোগী অনুষঙ্গ। এছাড়াও বিয়েতে উপহার দেওয়ার জন্য থাকছে ঘর সাজানোর সামগ্রী, ফটোফ্রেম, আয়না, পর্দা, কুশনসহ নানা পণ্য।

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম