সকালের নাস্তায় আলুর সালাদ

লাইফস্টাইল ডেস্ক
৩০ ডিসেম্বর ২০১৫, ২৩:৫৫আপডেট : ০২ জানুয়ারি ২০১৬, ১২:৩৪
image

আলুর সালাদ

যারা ডায়েট নিয়ে চিন্তিত এবং ভাবছেন সকালের নাস্তায় কী আইটেম রাখবেন, তারা চট করে তৈরি করে ফেলতে পারেন স্বাস্থ্যকর আলুর সালাদ।  জেনে নিন রেসিপি-  

উপকরণ-১
আদা- ১ টেবিল চামচ
লেবুর রস- ১ চা চামচ
দই- ২ টেবিল চামচ
গুঁড়া দুধ- ১ চা চামচ
সরিষা গুঁড়া- আধা চা চামচ
গোল মরিচ গুঁড়া- ১ চিমটি  

উপকরণ-২
পালং শাক কুচি- ১ কাপ
খোসাসহ সেদ্ধ আলু- ২ কাপ
লবণ- স্বাদ অনুযায়ী  

প্রস্তুত প্রণালী

উপকরণ-১ এর সব উপকরণ একসঙ্গে মিশিয়ে ফ্রিজে রেখে অল্প ঠাণ্ডা করুন। একটি পাত্রে ঠাণ্ডা পানি নিয়ে পালং শাক ডুবিয়ে রাখুন। কিছুক্ষণ পর উঠিয়ে আরেকটি পাত্রে রেখে দিন ১৫ মিনিট। সেদ্ধ আলু চামচ দিয়ে থেঁতো করে ফ্রিজে রাখুন ১০ মিনিট। ফ্রিজ থেকে বের করে পালং শাকের পাত্রে দিয়ে দিন আলু। স্বাদ মতো লবণ দিন। উপকরণ-১ এর ড্রেসিং আলু ও পালং শাকে দিয়ে ভালো করে মেশান। তৈরি হয়ে গেল স্বাস্থ্যকর আলুর সালাদ। দুপুরে কিংবা রাতের মেন্যুতেও রাখতে পারেন মজাদার এই সালাদ।

/এনএ/   

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম